করোনা আক্রান্ত আফগান ক্রিকেটার মুজিব-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইতিমধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট লিগ (বিগ ব্যাশ) খেলতে অস্ট্রেলিয়া পৌঁছেছেন আফগানিস্তানের ক্রিকেটার মুজিব-উর রাহমান। অস্ট্রেলিয়া পৌঁছেই হোটেল রুমে কোয়ারেন্টাইনে ছিলেন মুজিব। আর কোয়ারেন্টাইন থাকা অবস্থায় করোনা পরীক্ষা করারো হয় মুজিবের যার ফলাফল পজিটিভ এসেছে তার।

গত সপ্তাহে নিজ দেশ আফগানিস্তান থেকে অস্ট্রেলিয়ায় পৌঁছেছিলেন মুজিব। আর কোয়ারেন্টাইনে থাকাকালীন সময়েই করোনার উপসর্গ দেখা দিয়েছিল তার মধ্যে। এরপর পরীক্ষা করানো হলে করোনা পজিটিভ হন তিনি।

করোনা থেকে মুক্ত হওয়া পর্যন্ত তাকে থাকতে হবে আইসোলেশনে। আর সুস্থ্য হওয়ার আগে পর্যন্ত কুইন্সল্যান্ড স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে থাকবেন মুজিব। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং কুইন্সল্যান্ড স্বাস্থ্য বিভাগ নিয়মিত তাকে পর্যবেক্ষণ করবেন।

শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিসবেন হিট। কুইন্সল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী টেরি স্নিভসন বলেন,”প্রতিযোগীতার অখন্ডতা এবং খেলোয়াড়দের সুস্থ্যতা যথাযথভাবে নিশ্চিতের লক্ষ্যে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মিলে কাজ করবো। যেহেতু নিজ দেশ থেকে দূরে রয়েছেন তিনি (মুজিব) তাই তার দেখাশোনা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব।”

এছাড়া বিগ ব্যাশের প্রধান অ্যালিস্টার ডবসন বলেন,”আমাদের খেলোয়াড়, কর্মী, বৃহত্তর সম্প্রদায়ের স্বাস্থ্য এবং সুরক্ষা এই মৌসুমে আমাদের প্রধান লক্ষ্য। মুজিব এবং ব্রিসবেন হিট উভয়েরই আমাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে।”

চলতি বিগ ব্যাশ আসরে ব্রিসবেন হিটের হয়ে খেলার কথা রয়েছে মুজিবের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »