আসছেন আঞ্জুম চোপড়া, ফিরে গেছেন নেইল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলছে বঙ্গবন্ধু টি-২০ কাপ। ঘরোয়া লিগ হলেও এই টুর্নামেন্ট আন্তর্জাতিক মানের ব্রডকাস্ট হচ্ছে। এরই প্রেক্ষিতে বিদেশী ধারাভাষ্যকারও আনা হয়েছে এই টুর্নামেন্টে ধারাভাষ্য দেয়ার জন্য।

এই ধারাভাষ্যকার প্যানেলের অংশ ছিলেন আয়ারল্যান্ডের সাবেক ক্রিকেটার নেইল ও’ব্রায়ান। তবে তিনি টুর্নামেন্টের মাঝ পথে তার দেশে ফিরে গেছেন। জানা গেছে পারিবারিক কারণেই মূলত তিনি দেশে ফিরে গেছেন।

এইদিকে টুর্নামেন্ট শুরুর আগে অনানুষ্ঠানিক ধারাভাষ্যকার প্যানেলে নাম ছিলো ভারতীয় সাবেক মহিলা ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আঞ্জুম চোপড়ার। তবে তিনি টুর্নামেন্টের শুরু থেকে না থাকলেও এখন বাংলাদেশে আসবেন।

জানা গেছে তিনি দুয়েকদিনের মধ্যে বাংলাদেশে আসবেন। এসেই এখানে আগে করোনা পরীক্ষা করাবেন। ফলাফল নেগেটিভ আসলে তিনি জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করে ধারাভাষ্য দেবেন।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »