জামাল ভুঞাদের জন্য টি টোয়েন্টি কাপের সূচিতে পরিবর্তন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের সূচিতে শুক্রবার এর জন্য যে সময় নির্ধারন করা হয়েছিল সেই সূচিতে পরিবর্তন এনেছে বিসিবি। শুক্রবার রাত ১০ টায় কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। এছাড়া শুক্রবার জুম্মার নামায এর কথা বিবেচনায় এনে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচিতে পরিবর্তন আনছে বিসিবি।

শুক্রবার দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে জেমকন খুলনা। দ্বিতীয় ম্যাচে বেক্সিমকো ঢাকার প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী।

আগের সূচিতে প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল দুপুর ২টায় থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত। আর দ্বিতীয়টি সন্ধ্যা ৭টা থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত।

পরবর্তীতে সূচিতে ২ ঘন্টা এগিয়ে আনা হয়েছে। দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়, শেষ হবে বিকেল ৩টা ২০ মিনিটে।দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে বিকেল ৫ টায়, শেষ হবে ৮.২০ মিনিটে। প্রথম ম্যাচের টস হবে সকাল সাড়ে ১১টায়। দ্বিতীয় ম্যাচের টসের সময় নির্ধারিত আছে বিকেল সাড়ে ৪ টায়।

এক সংবাদ বিজ্ঞিপ্তিতে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বলেছেন, ‘মূলত জুমার নামাজ এবং রাতে বাংলাদেশের ফুটবল ম্যাচের কথা চিন্তা করেই আমরা সূচিতে রদবদল এনেছি।’

নিউজক্রিকেট/ রাসেল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »