ডেস্ক রিপোর্ট »
করোনাভাইরাসের পর এই প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সফরের শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। অজিদের কাছে শুরুর ওয়ানডে সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে।
ভারত-অস্ট্রেলিয়ার এই সিরিজ আইসিসির নতুন ওয়ানডে সুপার লিগে অন্তর্ভুক্ত। প্রতি ম্যাচের জন্য জয়ী দল পাবে ১০ পয়েন্ট করে। সিরিজের প্রথম ২ ম্যাচ হারলেও ৩য় ম্যাচ জিতেছিল ভারত। সে হিসেবে তাদের পয়েন্ট থাকার কথা ছিলো ১০।
কিন্তু হালনাগাদ করা আইসিসির ওয়ানডে সুপার লিগের র্যাংকিংয়ে দেখা যায় ভারত ১০ পয়েন্ট নয় ৯ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে। তারা এক পয়েন্ট হারিয়েছে।
মূলত প্রথম ম্যাচে স্লো ওভার রেটের কারণে ভারত এই ১ পয়েন্ট হারায়। তারা প্রথম ম্যাচে নির্ধারীত সময়ের চেয়ে বেশি নিয়েছে তাদের বোলিং ওভার সম্পূর্ণ করতে। এর ফলে ২০% জরিমানাও গুনতে হয়েছে তাদের। তবে তখন পয়েন্ট হারানোর বিষয়টি জানা যায়নি।
উল্লেখ্য এই সুপার লিগ খেলছে ওয়ানডে র্যাংকিং এর সেরা ১০ দল। তারা মোট ৬টি সিরিজ খেলবে। শীর্ষ ৮ দল সরাসরি ২০২৩ বিশ্বকাপ খেলবে। বাকি ২দল আইসিসির সহযোগী দেশের সাথে খেলে বিশ্বকাপে যায়গা পেতে হবে।
নিউজক্রিকেট/আরআর
