নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অবশেষে জয় নামক সোনার হরিণের দেখা পেয়েছে বেক্সিমকো ঢাকা।আসরে নিজেদের চতুর্থ ম্যাচে এসে অবশেষে জয়ের হাসি হেসেছে মুশফিক বাহিনী।
চলতি বঙ্গবন্ধু টি-টুয়েন্টি লিগে প্রথম টানা ৩ ম্যাচ হেরে যাওয়া রাজধানীর দলটি আজ ফরচুন বরিশালের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে।
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে দিনের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বেক্সিমকো ঢাকা।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ইনিংস লম্বা করতে ব্যর্থ হয় তামিমের ফরচুন বরিশাল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৮ রানের মামুলী পুঁজি পায় বরিশাল। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান আসে তরুন ব্যাটসম্যান তৌহিদ রিদয়ের ব্যাট থেকে, এছাড়া অধিনায়ক তামিম খেলেন ৩১ রানের ইনিংস।
১০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান আসে ইয়াছির আলীর ব্যাট থেকে, এছাড়া অধিনায়ক মুশফিক করেন ২৩ রান। আজকের ম্যাচে হারের মধ্য দিয়ে আসরে ৩য় ও টানা দুই পরাজয়ের স্বাদ পেলো বরিশাল।
সংক্ষিপ্ত স্কোর:
বরিশাল ১০৮-৮ (২০)
তোহিদ ৩৩ তামিম ৩১
রবিউল: ৪-০-২০-৪
ঢাকা: ১০৯-৩ (২০)
ইয়াছির ৪৪* মুশফিক ২৩
ফলাফল: বেক্সিমকো ঢাকা ৭ উইকেটে জয়ী।
