টি-টুয়েন্টি ক্রিকেটে তামিমের ৬০০০

মারুফ ইসলাম ইফতি »

তামিম ইকবাল খান! বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন তিনি। দেশসেরা ওপেনারের তকমাটাও ইতিমধ্যে গায়ে জড়িয়েছেন। ক্যারিয়ারের শুরু থেকে এখন অব্দী অসংখ্য রেকর্ড নিজের নামের পাশে বসিয়েছেন ব্যাটে চার-ছক্কার ফুলঝুরি ছিটিয়ে। আজ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচে ৩১ রান করে নিজের নামের পাশে যুক্ত করেছেন আরো একটি রেকর্ড।
প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে টি-টুয়েন্টি ফরম্যাটে ৬০০০+ রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম।

৬০০০ রানের মাইলফলক অতিক্রম করতে টাইগার ড্যাশিং ওপেনারকে খেলতে হয়েছে ২১২ ইনিংস।
এটি টি-টুয়েন্টি ক্রিকেট ইতিহাসের ১০ দ্রুততম ৬ হাজার রানের মাইলফলক।

তামিমের চেয়ে বেশি ইনিংস খেলে ৬ হাজার রান করাদের মধ্য আছেন যথাক্রমে রোহিত, ডি ভিলিয়ার্স, ধাওয়ান, ওয়াটসন, মুনরো, মিলার, ম্যাক্সওয়েল, মর্গানদের মত বিশ্বব্যাপী টি-টুয়েন্টি লিগ মাতিয়ে বেড়ানো ব্যাটসম্যানেরা।

নিউজক্রিকেট / ইফতি

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »