মিরপুর দর্শনে ওয়েস্ট ইন্ডিজ প্রতিনিধি দল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের দুই সদস্যর প্রতিনিধি দল এখন ঢাকায়। তারা গত শনিবার বাংলাদেশ আসে। আজ তারা হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্ট্যাডিয়াম পরিদর্শন করতে আসেন।

আগামী জানুয়ারিতে বাংলাদেশ সফর করার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের। এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে বাংলাদেশ ক্রিকেট দল।

এই সফরকে সামনে রেখে বাংলাদেশে দুই সদস্যর প্রতিনিধি দল পাঠায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তারা আসন্ন এই সিরিজের সম্পূর্ণ প্রস্তুতি ও বায়ো বাবল সম্পর্কে ধারণে নিয়ে গিয়ে বোর্ডে রিপোর্ট করবেন।

আজ ১০টার সময় তারা মিরপুর স্ট্যাডিয়ামে প্রবেশ করেন। এসময় মিরপুরের ড্রেসিং রুম ঘুরে দেখেন। এরপর তারা ইনডোর পরিদর্শন করেন।

প্রতিনিধি দলের সদস্য দুজন হলেন, ড. আকশাই মানসিং (আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মেডিক্যাল দলের সদস্য একই সঙ্গে বোর্ডের ডিরেক্টর) এবং পল স্লোওয়ে (সিকিউরিটি এবং সেফটি ম্যানেজার)। ঢাকার আসার আগে তারা চট্টগ্রাম পরিদর্শন করেন।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »