মালান-বাটলার ঝড়ে হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কেপটাউনে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে। গতকাল ১ রানের জন্য মালান পাননি শতকের দেখা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে অর্ধশতক রান করেন রাসি ভ্যান ডার ডুসেন ও ফ্যাফ ডু প্লেসিস। ডুসেন ৩২ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন সাথে করে ডু প্লেসি ৫২ রান করে অপরাজিত থাকেন ৩৭ বলের বিনিময়ে। এছাড়া টেম্বা বাভুমা ৩২, কুইন্টন ডি কক ১৭ ও রিজা হ্যান্ড্রিক্স ১৩ রান করেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জেসন রয়কে (১৬) হারায় ইংল্যান্ড। এরপর দলের হাল ধরেন ওপেনার জস বাটলার ও ডেভিড মালান। ৪৭ বলের মোকাবেলায় ৯৯ রানে অপরাজিত থাকেন মালান। অন্যদিকে ৪৬ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন বাটলার। ইংল্যান্ড ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় ম্যাচের ১৪ বল বাকি থাকতেই।

সংক্ষিপ্ত স্কোর

টস : দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা : ১৯১/৩ (২০ ওভার)
ভ্যান ডার ডুসেন ৭৪*, ডু প্লেসিস ৫২*
স্টোকস ২৬/২, জর্ডান ৪২/১

ইংল্যান্ড : ১৯২/১ (১৭.৪ ওভার)
মালান ৯৯*, বাটলার ৬৭*
নরকিয়া ৩৭/১

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »