চেন্নাইয়ে খেলার সুফল পাচ্ছেন কারান

ডেস্ক রিপোর্ট »

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন অলরাউন্ডার স্যাম কারান। প্রোটিয়াদের সাথে নিজের রাজকীয় এমন পারফরম্যান্সের জন্য মহেন্দ্র সিংহ ধোনিকে কৃতিত্ব দিচ্ছেন এই ইংলিশ পেস অলরাউন্ডার।

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতিয়েছেন কারান। যেখানে তার দলে অধিনায়ক ছিলেন অভিজ্ঞ ধোনি। আইপিএল শেষ করে এসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে পাড়ি জমিয়েছেন তিনি।

 

আর খেলতে নেমেই নিজের প্রথম ম্যাচে কিপটে বোলিং করার পর প্রোটিয়াদের গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তুলে নেন এই অলরাউন্ডার। এরপর দ্বিতীয় ম্যাচেও নিয়েছেন দুই উইকেট। জাতীয় দলের হয়ে এমন পারফরম্যান্সের পর তিনি স্বীকার করেছেন যে, ধোনির নেতৃত্বাধীন চেন্নাইয়ে খেলা এবং আলোচনা করার কারণে নিজের দক্ষতা বেড়েছে।

 

এ প্রসঙ্গে কারান বলেন,”সত্যিই আমি আইপিএল অনেক উপভোগ করেছি। আমি এটা অনুভব করছি যে আমি শিক্ষা নিয়ে আমার খেলাটিকে অন্য মাত্রার দিকে নিয়ে গিয়েছি। আমি সেই গ্রুপ এবং চেন্নাইয়ের কোচিং কর্মীদের কাছ থেকে শিখে অনেক দুর এগিয়ে গেছি। আমি মনে করি যে আমি যখন সেখানে গিয়েছি তারপর থেকেই আমার খেলার উন্নতি হয়েছে। আমি আরও উন্নতি করতে চাই এবং নিয়মিত হতে চাই।’’

 

এবারের আইপিএল আসরে ব্যাটে-বলে বেশ ভালো সময় পার করেছেন কারান। যেখানে ১৪ ম্যাচে ১৩ উইকেট নেয়ার পাশাপাশি ১৮৬ রান করেছেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »