ওয়ার্নারের দীর্ঘস্থায়ী চোট কামনা করে বিপাকে রাহুল

ডেস্ক রিপোর্ট »

ভারতের সাথে চলতি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে যন্ত্রণা নিয়ে মাঠ ছেড়ে গিয়েছিলেন ডেভিড অজি ওপেনার ওয়ার্নার। ক্রিকেটের ভক্ত সমর্থক যারাই রয়েছেন ব্যথিত হবেন এই দৃশ্য দেখে।

কুঁচকির চোটে পড়াই অস্ট্রেলীয় তারকা এই বব্যাটসম্যান ছিটকে গেছেন ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ম্যাচ থেকে। এ কারণে রঙিন পোশাকের বাকি ম্যাচগুলো তাই ওয়ার্নারকে ছাড়াই খেলতে হবে স্বাগতিক দলকে।

তবে ওয়ার্নারের এই চোট যেন খুব সহজে না কমে এমন কামনা করে সমালোচনার জন্ম দিয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান লোকেশ রাহুল। টুইটারজুড়ে তার সমালোচনায় মুখর খোদ ভারতীয় সমর্থকরাও। অনেকেই প্রশ্ন তুলেছেন তার স্পোর্টসম্যানশিপ নিয়ে।

এর আগে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত ইনিংসের সময় ফিল্ডিংয়ে এক রান বাঁচাতে গিয়ে চোটে পড়েন ওয়ার্নার। কুঁচকিতে ব্যথা নিয়ে দলের ফিজিও ও গ্লেন ম্যাক্সওয়েলের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি। ম্যাচ চলাকালীনই স্ক্যান করানোর জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল ওয়ার্নারকে। ফলাফল পাওয়ার পরে জানা যায়, আগামী দুই সপ্তাহ আর খেলা হচ্ছে না তার।

ওয়ার্নারের চোট নিয়ে গণমাধ্যমের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা রাহুল। তবে রাহুল যা বললেন, তা শুনে অবাকই হলেন কমবেশি সবাই।

রাহুল বলেন,’‘সে যদি দীর্ঘ সময়ের জন্য এই চোট পেয়ে থাকে তাহলে ভালোই হবে। আমি কোনো খেলোয়াড়ের জন্যই এই কামনা করতাম না, কিন্তু সে অস্ট্রেলিয়ার মূল ব্যাটসম্যান। এটা (ওয়ার্নারের চোট) আমাদের জন্য ভালো হবে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »