নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী রাজশাহীর মুখোমুখি ফরচুন বরিশাল। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বরিশালের অধিনায়ক। শিশিরের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের স্থানে দলে এসেছে সিমার আবু জায়েদ রাহী।
নিজেদের প্রথম ম্যাচে জেমকন খুলনার সাথে তীরে এসে তরী ডুবালেও বেশ লড়াই করেছে কীর্তনখোলার তীরের দলটি। অভিজ্ঞ তামিম ইকবালের সাথে তারুন্যের মিশেলে দারুণ দল গড়েছে বরিশাল। প্রথম ম্যাচে হোঁচট খেলেও জয় দিয়ে আবারও শুরু করতে চায় তামিম ইকবাল বাহিনী।
এদিকে দুই ম্যাচের দুটিতেই জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে রাজশাহী। প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকা এবং দ্বিতীয় ম্যাচে শক্তিশালী জেমকন খুলনাকে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। অভিজ্ঞ আশরাফুল, ফরহাদ রেজাদের সাথে তরুণ মেহেদী হাসান, আনিসুল ইমনদের নিয়ে বেশ শক্তপোক্ত দল গঠন করেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। টুর্নামেন্টে কোন এ ক্যাটাগরির খেলোয়াড় না নিয়ে সাইফুদ্দিনকে নিয়েও ইঞ্জুরির কারণে হোঁচট খায় রাজশাহী। তবে দুর্দান্ত পারফরম্যান্সে সাইফুদ্দীনের অভাব বুঝতে দেয়নি মেহেদী – আশরাফুলরা।
ফরচুন বরিশাল: তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহী, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম, সোহরাওয়ার্দী শুভ।
মিনিস্টার গ্রুপ রাজশাহী: মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নুরুল হাসান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকির আলী, রাকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম ও সানজামুল ইসলাম।
