তামিমের ব্যাটে বরিশালের জয়-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তামিমের দূর্দান্ত ইনিংসে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ৫ উইকেটে হারিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম জয় তুলে নিলো ফরচুন বরিশাল।

১৩৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই মিরাজের উইকেট হারায় বরিশাল। তবে অধিনায়ক তামিমের দায়িত্বশীল ইনিংস ও পারভেজ ইমনের ক্যামিওতে সহজ জয় পায় ফরচুন বরিশাল। ইমন ১৭ বলে ২৩ ও তৌহিদ রিদয় ১৭ রানের পর আফিফ ও শুক্কুর দ্রুত ফিরলেও একপ্রান্ত আগলে রেখে ১ ওভার বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে নেন তামিম। তামিম ৬১ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি রাজশাহীর। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে স্কোরবোর্ডে দাড়ায় ৫ উইকেটে ৬৩ রান। তরুন মেহেদীর ৩ ছক্কায় ২৩ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংসের সাথে অভিজ্ঞ রাব্বির ৩১ রানে ভর করে ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৩২ রানের ফাইটিং টোটাল দাঁড় করায় রাজশাহী।

মেহেদী সর্বোচ্চ ৩৪, রাব্বী ৩১ ও শান্ত করেন ২৪ রান। বরিশালের পক্ষে ৪ ওভারে ২১ রানে ৪ উইকেট নেন কামরুল ইসলাম রাব্বী ও ১৮ রানে ২ উইকেট নেন মেহেদী মিরাজ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »