আইপিএলে খেলতে চান ফুটবলার হ্যারি কেন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সাথে দারুণ বন্ধুত্ব ইংলিশ ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেনের এটা সবারই কমবেশি জানা। আর কোহলির সাথে এই বন্ধুত্বের কারণেই ক্রিকেট নিয়ে বেশ ভালোই ঘাঁটাঘাঁটি করেন টটেনহাম হটস্পারের এই ফুটবলার। এবার তিনি জানিয়েছেন আইপিএলে খেলতে চান কোহলির দল ব্যাঙ্গালোরের হয়ে।

সম্প্রতি ইনডোরে নিজের ক্রিকেট খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আপলোড করেন হ্যারি। সতীর্থদের সাথে খেলে সেই ম্যাচে তার ইনিংস দলকে জিতিয়েছে বলেও উল্লেখ করেন। পোস্টের শেষে মজার ছলে জুড়ে দেন, ‘কোহলি, আগামী আইপিএলে কি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে আমি জায়গা পেতে পারি?’

হ্যারির এই টুইটের সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলায় ব্যস্ত রয়েছেন কোহলি। তাই তিনি এখনো কোনো জবাব না দিলেও কোহলির কাজ একধাপ এগিয়ে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হ্যারির টুইটের প্রত্যুত্তরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে,”তোমাকে ১০ নম্বর জার্সি তুলে দিলে কেমন হয়, হ্যারি?’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »