নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বঙ্গবন্ধু টি২০ কাপের তৃতীয় দিনে পঞ্চম ম্যাচে আজ মাঠে নামবে গাজী গ্রুপ চট্টগ্রাম এবং জেমকন খুলনা। নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
এর আগে গত বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে মোহাম্মদ মিঠুনের গাজী গ্রুপ চট্টগ্রাম। মুশফিকুর রহিমের ঢাকাকে পাত্তাই দেয়নি চট্টগ্রাম। ৯ উইকেটের দারুণ জয়ে বেশ ফুরফুরে মোহাম্মদ মিঠুনের দল।
এদিকে প্রথম ম্যাচে নাটকীয় জয় পেলেও সর্বশেষ ম্যাচে রাজশাহীর কাছে ৬ উইকেটে হেরে কিছুটা কক্ষচ্যুত সাকিব-রিয়াদের তারকা ঠাসা জেমকন খুলনা। নিজেদের আবারও ফেরার লড়াইয়ে নামবে খুলনা।
জেমকন খুলনা স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন, শামিম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন, জহুরুল ইসলাম অমি।
গাজী গ্রুপ চট্টগ্রাম স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, লিটন দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলী, মুমিনুল হক, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান।
