নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বঙ্গবন্ধু টি-টুয়েন্টি লিগে ফের করোনার আঘাত!
মাহমুদুল হাসান জয়ের পর এবার করোনায় আক্রান্ত
হয়েছেন টুর্নামেন্টের রিজার্ভ আম্পায়ার আলী আরমান।
আম্পায়ার আলী আরমানের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। দেবাশীষ জানান: আম্পায়ার আলী আরমানের দেহে করোনার উপস্থিতি খুঁজে পাওয়ায়, তিনি হোটেল ত্যাগ করেছেন। বাসায় থেকে সুস্থ হওয়ার আগ অব্দী কোয়ারেন্টিনে থাকবেন তিনি।
আম্পায়ার আলী আরমানের আজকের দুই ম্যাচের মূল আম্পারদের ব্যাকাপ হিসেবে খেলার কথা ছিল।
উল্লেখ্য, টুর্নামেন্ট শুরুর আগে গাজী গ্রুপ চট্টগ্রামের ক্রিকেটার মাহমুদুল হাসান জয়ের শরিরে করোনার উপস্থিতি পাওয়া যায়। এই মুহুর্তে জয় বিসিবির অধিনে কোয়ারেন্টিন থাকলেও, আলী আরমানকে নিজ বাসায় কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
নিউজক্রিকেট / ইফতি
