এলপিএলে করোনায় আক্রান্ত দুই ক্রিকেটার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলঙ্কার ফ্র‍্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ লিগ এলপিএল শুরুর আগেই নানান রকম সমস্যায় পড়তে হচ্ছে আয়োজকদের। এবার এই টুর্নামেন্ট শুরুর আগের বড় ধাক্কা খেলো তাঁরা। এলপিএলে অংশ নিতে যাওয়া দুই ক্রিকেটার ইতিমধ্যে করোনা পজেটিভ।

এই দুই ক্রিকেটার হলেন পাকিস্তানের সোহেল তানভির ও কানাডার ব্যাটসম্যান রবিন্দরপল সিং। তারা দুজনই এলপিএল খেলতে শ্রীলঙ্কায় পৌঁছান। সেখানে তাঁরা করোনা পরীক্ষা করালে এতে করোনা পজেটিভ ফলাফল আসে উভয়ের।

তানভিরের খেলার কথা ছিলো ক্যান্ডি টাস্কার্সের হয়ে, আর রবিন্দরপলের খেলার কথা ছিলো কলম্বো কিংসের হয়ে। তাদের দুজনের এখন টুর্নামেন্টে অংশগ্রহণ করা অনিশ্চিত হয়ে গেছে। এর সাথে জানা গেছে সোহেল তানভিরের পরিবর্তে  ইতিমধ্যে খেলোয়াড় খোঁজা শুরু করেছে ক্যান্ডি।

উল্লেখ্য শুরু থেকেই নানান জটিলতায় আছে এলপিএল। একে একে তারা ৩ বার শুরুর দিনক্ষন পিছিয়েছে। এই টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছেন ক্রিস গেইল, ডু প্লেসিসদের মত তারকার। আগামী ২৬ তারিখ হতে শুরু হবে এই টুর্নামেন্ট।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »