ধীরে ধীরে এগোতে চান ইরফান শুক্কুর-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-২০ কাপ। বিপিএলের আদলে হবে এই টুর্নামেন্ট। দেশী ৮০ ক্রিকেটার ৫ দলে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। প্রেসিডেন্টস কাপে ভালো করা ইরফান শুক্কুর খেলবেন ফরচুন বরিশালের হয়ে।

করোনার পর প্রস্তুতমূলক ৩ দলীয় প্রেসিডেন্টস কাপ আয়োজন করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই সিরিজে অন্যতম পারফর্মার ছিলেন চট্টগ্রামের ইরফান শুক্কুর। নজর কেড়েছেন সবার৷

তিনি জানান আসন্ন বঙ্গবন্ধু কাপে প্রেসিডেন্টস কাপের পারফরম্যান্স ভালো করার অনুপ্রেরণা দিবেন। তিনি বলেন: প্রেসিডেন্টস কাপের পারফরম্যান্সটা আমাকে স্বাভাবিকভাবেই অনুপ্রেরণা দিবে সামনের টুর্নামেন্টে খেলার। আমি চেষ্টা করবো এই টুর্নামেন্টটা ওই ফর্মটা চালিয়ে নেয়ার। যতটুকু পারি দলে ১০০ ভাগ অবদান রাখার চেষ্টা করবো।”

বরিশাল দল ভালো ভারসাম্যপূর্ণ হয়েছে জানিয়ে তিনি বলেন,”আমি বলবো আমাদের টিমটা ভালো ভারসম্যপূর্ণ হয়েছে। সিনিয়র-জুনিয়র মিলিয়ে একটা ওয়েল কম্বাইন্ড একটা টিম। ব্যালেন্স টিম কেন বলতেছি কারণ যদি দেখেন আমাদের টিমের সবাই রেগুলার পারফরমার আর রিসেন্টলি প্রেসিডেন্টস কাপে যারা পারফর্ম করছে তাদের নিয়ে গড়া হয়েছে। আমাদের ইচ্ছে হচ্ছে ফাইনাল খেলা এবং চ্যাম্পিয়ন হওয়া।”

ইরফান জানান তিনি ধীরে ধীরে এগোতে চান। লম্ভা সময়ের জন্য একটি গোল তার আছে। তিনি সবার আগে চান আসন্ন টি-২০ কাপে ভালো খেলা। এরপর বাকি সব চিন্তা।

তিনি আরো বলেন: “আমার লং টার্ম গোল হচ্ছে। সব ক্রিকেটারেরই লং টাইম গোল থাকে ন্যাশনাল টিমে দীর্ঘদিন খেলা। এখন শুধু আমার প্ল্যান হচ্ছে সামনের টি-টোয়েন্টি কাপে ফোকাস করা। ধাপে ধাপে আগানো। আমার হাতে আছে আমার হার্ড ওয়ার্ক আর আমার পারফরম্যান্স। সামনে যদি কোনো সুযোগ আসে সেটা আমি টিম ম্যানেজম্যান্ট ও নির্বাচকদের ওপর ছেড়ে দিচ্ছি।”

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »