নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইপিএলের পরবর্তী আসরে আরও দুটি দল বা কমপক্ষে একটি দল যোগে বিসিসিআইয়ের পরিকল্পনা রয়েছে। তবে এই সিদ্ধান্তে বর্তমান আটটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে চিন্তা ভাজ সৃষ্টি করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বেশ কিছুদিন ধরেই আইপিএল সম্প্রসারণের চিন্তাভাবনা করছে এবং জানা যায় যে দীপাবলির পরে আরও দুটি দলের টেন্ডার দেয়া হবে।
তবে এই সিদ্ধান্তে খুশি নয় বর্তমান দল গুলো। তারা আর্থিক ব্যাপারে নিয়ে বেশ চিন্তিত। যদি দল বাড়ে সেক্ষেত্রে তাদের আয়ের অংশেও ভাগ পড়বে৷ এটি ফ্র্যাঞ্চাইজি গুলো মানতে নারাজ। এর সাথে তারা খেলোয়াড়দের মান নিয়েও চিন্তিত।
ফ্র্যাঞ্চাইজিরা উদ্বিগ্ন যে যদি ৮ থেকে ১০টি দল করা হয় তাহলে দলে এর প্রভাব পড়বে। দল বাড়লে তারা দেশীয় মানসম্মত ক্রিকেটার দলে পাবেনা।
এই ব্যাপারে এক ফ্র্যাঞ্চাইজি কতৃপক্ষ টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, “দলগুলি ইতিমধ্যে গুণমান নিশ্চিত করা কঠিন দেখাচ্ছে। যদি আমরা বেশিরভাগ আইপিএল স্কোয়াডের দিকে নজর রাখি তবে প্রায় সাত থেকে নয় জন খেলোয়াড় মূল গঠন করেন এবং প্রতি স্কোয়াডে দুই থেকে তিনজন খেলোয়াড়কে সঠিক ভারসাম্য খুঁজতে ঘোরানো হয়। এখন, আটটি ফ্র্যাঞ্চাইজি থেকে যদি ১০টি বাড়ানো হয় তবে মান সম্মত খেলোয়াড় আরও কমে যায়।”
তবে বিসিসিআইয়ের এক পরিচালক এর সমাধানও দিয়েছে। তিনি জানান দলগুলোর মান যাতে না কমে তারা সেদিকে খেয়াল রাখবেন। তারা একাদশে ৪ ক্রিকেটারের পরিবির্তে ৫ বিদেশি ক্রিকেটার রাখার নিয়ম চালু করবেন।
এই বিষয়ে বিসিসিআই এই কর্মকর্তা বলেন, “অনেক বিদেশী খেলোয়াড় রয়েছে যারা প্রতি বছর মাত্র ৪ জন বিদেশী খেলোয়াড়ের এই নিয়মের কারণে সাইড বেঞ্চে বসে থাকে। একজন অতিরিক্ত বিদেশী খেলোয়াড় দলের মান সম্মত দেশী ক্রিকেটারের প্রয়োজনীয়তা পূরণ করবে।”
নিউজক্রিকেট/আরআর
