মুমিনুলদের জন্য দোয়া চেয়ে সকলকে নিরাপদে থাকার পরমর্শ মুশফিকের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনা ভাইরাসের আক্রমণে বিশ্ব প্রায় ১ বছর ধরেই থমথমে। তবুও জীবন ও জীবীকার তাগিদে ঘর থেকে বের হচ্ছে মানুষ। তবে শীতকালীন দ্বিতীয় ঢেউ আসতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। দ্বিতীয় দফায় করোনা ভাইরাস আঘাত হেনেছে ক্রিকেট পাড়ায়ও। এ নিয়ে মানুষকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন মুশফিকুর রহিম।

দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি অনেকটাই থমথমে। তবে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ থেকে বারবারই সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তবে দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এখনও প্রকট না হলেও ক্রিকেট পাড়ায় দ্বিতীয় ঢেউয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিসিবি প্রেসিডেন্ট কাপের পরেই মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক এবং সাবেক অধিনায়ক হাবিবুল বাশার করোনায় আক্রান্তের খবর পাওয়ায় কিছুটা সতর্ক অবস্থানে ক্রিকেটাররা৷

এদিকে শুক্রবার সকালে মুশফিকুর রহিমও দিয়েছেন সতর্কবার্তা। মুমিনুল হক এবং হাবিবুল বাশারের জন্য দোয়া করে সকলকেই নিরাপদে থাকার পরমর্শ দিয়েছেন মুশফিকুর রহিম৷ নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে বলেন,’ আমার খুব কাছের মানুষ কোভিড-১৯ শে আক্রান্ত হচ্ছেন। আমি দোয়া করি যেন এই মহামারী দ্রুত শেষ হয়ে যায়। মুমিনুল এবং বাশার ভাইদের জন্য দোয়া করবেন যারা শীঘ্রই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আমি আশা করি তারা খুব দ্রুতই সেরে উঠেবেন।’

সকলকে নিরাপদে থাকার পরামর্শ দিয়ে মুশফিকুর রহিম বলেন,’ দয়াকরে সাবধানতা অবলম্বন করুন। নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখুন। যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখুন।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »