ধোনির অবসরের সিদ্ধান্ত তাঁর উপরেই ছেড়ে দেওয়া উচিত: মোরে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সদ্য শেষ হল আইপিএলের ১৩তম আসর। তবে এবারের আসরে একেবারেই পারফরমেন্সের দিক থেকে সাদামাটা ছিলেন চেন্নাই সুপার কিংসের দলপতি মহেন্দ্র সিং ধোনি। নিজের পারফরম্যান্স বাদেও দলের পারফরম্যান্সের সমালোচনার মুখোমুখি হতে হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।

চেন্নাইয়ের কর্তৃপক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী আসরেও দলের দায়িত্বে থাকছেন ধোনি। এমনকি আইপিলের পরের আসরটিতেও খেলার ঘোষণা দিয়েছেন খোদ ধোনি নিজেই।

তবে ক্রিকেট মহলে বেশ আলোচনা সমলোচনা চলছে ধোনির আইপিএল খেলার ইস্যু নিয়ে। তবে খেলা নিয়ে বিষয়টি পুরোটাই ধোনির ওপর ছেড়ে দিচ্ছেন সাবেক ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান কিরণ মোরে।

মোরে বলেন,”শারীরিক ও মানসিক ভাবে ধোনি নিজে কেমন অনুভব করছে সেটা ওই জানে। ওর উপরই পরের আইপিএলে খেলার বিষয়টা নির্ভর করছে। ওর শরীর কি পরের আইপিএল খেলার ধকল নিতে পারবে? এই প্রশ্নের উত্তর সবচেয়ে ভাল ধোনিরই জানা।আইপিএলকে বিদায় জানাবে কি না, তা ধোনিই ঠিক করবে। যদিও ধোনির কাছে বয়স নিছকই একটা সংখ্যা। ক্রিস গেইলের বয়স ৪১। আর ওতো দারুণ খেলছে। আমাদের সামনে গেইলই সবচেয়ে বড় উদাহরণ। আর ধোনির ক্ষমতায় সংশয় প্রকাশ করা একদম উচিত নয়। ও যদি খেলতে চায়, তবে খেলবে। তাই এই ব্যাপারটা ওর উপরই ছেড়ে দেওয়া ভাল।”

এছাড়া সাবেক এই উইকেটরক্ষ আরো বলেন,”একটা বছর খারাপ যেতেই পারে চেন্নাইয়ের। সিএসকে ৩বার চ্যাম্পিয়ন হয়েছে। তাই একটা বছর ভাল খেলতে না পারাকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। ধোনি হল কিংবদন্তি। সেটা ভুললে চলবে না। তিন বার আইপিএল ট্রফি জেতা মস্ত বড় রেকর্ড। ওরা নিশ্চয়ই নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে ফিরবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »