নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মহামারি করোনাভাইরাসের বিষাক্ত কালো ছায়া যেন সরতেই চাইছে না বাংলাদেশ ক্রিকেট থেকে। মাহমুদুল্লাহ,মমিনুলের পর আবারো করোনার কালো থাবা বংলাদেশ ক্রিকেটে। করোনার এবারের শিকার সাবেক অধিনায়ক ও বর্তমান জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।
আজ রাত আনুমানিক আটটায় করোনা পরিক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন বাশার নিজেই।
এই মুহুর্তে নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি।
গত কয়েকদিন যাবৎ জ্বর ও ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। করোনার উপসর্গ হওয়ায় সতর্কতা সরূপ গতকাল (১০ নভেম্বর) করোনা পরিক্ষার জন্য নমুনা জমা দেন বাশার। আজ রাত আনুমানিক আটটায় করোনা রিপোর্ট আসলে সেখানে পজেটিভ আসে বাশারের করোনা পরিক্ষার ফল। করোনা আক্রান্ত হলেও শারিরিক অবস্থা সন্তোষজনক হওয়ায় আপাতত নিজ বাসায় অবস্থান করে করোনা থেকে সেরে উঠার লক্ষ্যে চিকিৎসা নিবেন তিনি।
নিউজক্রিকেট/ ইফতি মারুফ
