সাকিবের ফিটনেস স্ট্যান্ডার্ডের কাছাকাছি, সর্বোচ্চ নয়!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপকে সামনে রেখে বিপ টেস্ট হয়েছে শতাধিক ক্রিকেটারের। লম্বা সময় পর আবারো বাইশ গজে ফিরতে বিপ টেস্টের সম্মুখীন হতে হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও। দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকলেও চ্যালেঞ্জিং এই ফিটনেস পরিক্ষায় বেশ ভালভাবে উতরে গেছেন সাকিব।

আজ সকালে মিরপুরে বিপ টেস্ট দেন সাকিব।
সাকিবের বিপ টেস্টের স্কোর নিয়ে গনমাধ্যমে কিছুটা বিভ্রান্তিকর খবর ছড়ালেও, পরবর্তীতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর বক্তব্যে কেটে গেছে সকল দ্বিদা। সকাল থেকে গনমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে একযোগে প্রচার করা হয়েছিল, বিপ টেস্টে সর্বোচ্চ ১৩.৭ স্কোর সাকিবের। বিসিবির ট্রেনারের কাছ থেকে এমন তথ্য পেয়ে সেটি প্রচার করা হয়েছে এমনটাই দাবী গনমাধ্যম গুলোর। সাকিবের স্কোর ১৩.৭ নয়! এবং কি নির্ধারিত স্ট্যান্ডার্ড স্কোরের ১১ এর তূলনায় কম এসেছে সাকিবের স্কোর।তবে সাকিবের বিপ টেস্টের স্কোর নিয়ে বিসিবি সন্তুষ্ট, এমনটাই জানা গেছে প্রধান নির্বাচকের বক্তব্যে।

তবে সকল গুজব ও বিভ্রান্তিকর খবরকে উড়িয়ে দিয়ে সাকিবের প্রকৃত বিপ টেস্টের স্কোর নিয়ে মুখ খুলেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
সাকিবের স্কোর ১৩.৭ নয়! তবে ঠিক কত স্কোর ছিল সাকিবের আজকের বিপ টেস্টে সেটিও স্পষ্ট করে জানাননি নান্নু।

বিপ টেস্টের ব্যাপারে নান্নু জানানঃ সাকিব আল হাসানও আজকে দিয়েছে। আমাদের স্ট্যান্ডার্ডের একদম কাছেই আছে। আমাদের ট্রেইনাররা যথেষ্ট সন্তুষ্ট ওর ফিটনেস নিয়ে। তো আমি আশা করছি যে খেলোয়াড়রা কন্টিনিউয়াস এই প্রগ্রেসের মধ্যেই থাকবে ফিটনেসে, সবার পারফরমেন্সে যথেষ্ট উন্নতি হবে।

সাকিবের স্কোর ঠিক কত সেটা নির্দিষ্ট করে জানা না গেলেও নান্নুর বক্তব্যে এটা স্পষ্ট, সাকিবের বিপ টেস্ট স্কোর ১১ এর খুব কাছাকাছি। আর দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা সাকিবের ফিটনেস নিয়ে সন্তুষ্ট ট্রেনাররাও। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ দিয়ে আবারো বাইশ গজের সবুজ গালিছায় ব্যাট-বল হাতে দেখা যাবে সাকিবকে।

নিউজক্রিকেট/ ইফতি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »