পাকিস্তানে ২ দিনের কোয়ারেন্টিনে তামিম-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতকাল পাকিস্তান সুপার লিগ পিএসএলে খেলার জন্য দেশ ছাড়েন দেশসেরা ওপেনার ও বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। তিনি ইতিমধ্যে পাকিস্তানে পৌঁছে গিয়েছেন।

পাকিস্তানে পৌঁছানোর পর তামিম বর্তমানে দুইদিনের কোয়ারেন্টিনে আছেন। কোয়ারেন্টিনে থেকে কোভিড-১৯ নেগেটিভ হলে তিনি দলের সাথে যোগ দিতে পারেবন। আজ এক ভিডিও বার্তায় তিনি এসব তথ্য নিশ্চিত করেন।

তামিম বলেন,” আমি ভালোভাবেই পাকিস্তান পৌঁছছি। আগামী ২ দিন হোটেলে কোয়ারেন্টিনে থাকবো। এখানে আমার কোভিড টেস্ট করানো হবে। কোভিডের ফলাফল নেগেটিভ আসলে দলের সাথে যোগ দিতে পারবো। ১৪ তারিখের ম্যাচের জন্য অপেক্ষা করছি।”

উল্লেখ্য তামিমকে ক্রিস লিনের পরিবর্তনে লাহোর কালান্দারের হয়ে খেলার প্রস্তাব দেয়া হয়। তামিম সে প্রস্তাব গ্রহন করেন। টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদেরও খেলার কথা ছিলো আরেকদল মুলতান সুলতানের হয়ে। তবে তিনি করোনায় আক্রান্ত হওয়ার করণে খেলতে পারছেন না।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »