নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ২৩শে নভেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে পাকিস্তান। নিউজিল্যান্ড সিরিজের জন্য ৩৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন বিভাগেই এখন থেকে নেতৃত্ব দিবেন বাবর আজম
কোচ ও সাপোর্ট মেম্বার সহ প্রায় ৫৫ জনের বিশাল বহর নিয়ে নিউজিল্যান্ড যাবে পাকিস্তান। সেখানে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষে অনুশীলন শুরু করবে পাকিস্তানি ক্রিকেটাররা।
ন্যাশনাল টি-টোয়েন্টি লীগে দূর্দান্ত খেলা দানিশ আজিজ, রোহাইল নাজির, আহমদ বাট, সোহেইল খানরা জায়গা করে নিয়েছে এই সিরিজে। ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন পেসার নাসিম শাহ।
১৮ ই ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হয়ে ৩-৭ জানুয়ারি দ্বিতীয় টেস্টের মধ্য দিয়ে শেষ হবে সিরিজটি। প্রথম টি-টোয়েন্টি ১৮ ই ডিসেম্বর দ্বিতীয়টি ২০ ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর৷ তারপর ২৬-৩০ প্রথম টেস্ট ও ৩-৭ জানুয়ারি শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।
পাকিস্তান স্কোয়াডঃ আবিদ আলি, আব্দুল্লাহ শাফিক, ফাখার জামান, ইমাম উল হক, শান মাসুদ, জিশান মালিক, বাবর আজম (অধিনায়ক), আজহার আলি, দানিশ আজিজ, ফাওয়াদ আলম, হায়দার আলী, নাসিম শাহ, হারিস সোহেল, হুসেইন তালাত, ইমরান বাট, ইফতিকার আহমেদ, ইমরান বাট, খুশদিল শাহ, রোহাইল নাজির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, ওহাব রিয়াজ, শাহীন আফ্রিদি, শাদাব খান, উসমান কাদির, ইয়াসির শাহ, জাফর গোহার, ফাহিম আশরাফ, আহমদ বাট, হারিস রউফ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ মূসা ও সোহেল খান।
