টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও ফিরলেন সাকিব

ডেস্ক রিপোর্ট »

সাকিব আল হাসানকে ২ বছরের নিষেধাজ্ঞা দেয় ক্রিকেটের সর্বোচ্ছ সংস্থা আইসিসি। যেখানে ছিলো এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। ফলে সাজা ১ বছরে নেমে আসে। এর এই এক বছরের সাজা গত ২৮ অক্টোবর শেষ হয়ে যায়।

সাকিব এখন ক্রিকেটের সাথে জড়িত হতে পারবেন। তিনি সব ধরণের ক্রিকেটে এখন ফিরতে কোনো সমস্যা নেই। সাকিব যখন নিষেধাজ্ঞায় চলে যায় তখন আইসিসির কাছে সাকিবের কোনো অস্তিত্ব ছিলো না। তার নাম আইসিসি র‍্যাংকিং থেকে মুছে ফেলা হয়েছিলো।

ফলে সাকিব অলরাউন্ডার র‍্যাংকিংয়ে তার শীর্ষ অবস্থান হারিয়েছিলো। তবে সাকিব কিছুদিন আগেই ওয়ানডের শীর্ষ অবস্থান ফিরে পেয়েছিলেন। এবার তিনি যুক্ত হলেন টি-২০ র‍্যাংকিংয়েও। তিনি টি-২০ র‍্যাংকিংয়ে অলরাউন্ডার তালিকায় ২ নাম্বারের অবস্থান করছেন।

জিম্বাবুয়ে-পাকিস্তান সিরিজ শেষে এই র‍্যাংকিং হালনাগাদ করা হয়। আর এতেই যুক্ত হয়ে যান সাকিব। সাকিবের র‍্যাটিং পয়েন্ট এখন ২৬৮। নিষেধাজ্ঞার আগে ছিলো ৩৫৫। সাকিবের উপরে আছে আফগানিস্তানের মোহাম্মদ নবী। বোলিংয়ে সাকিবের অবস্থান ২০ যেটা দেশীয়দের সর্বোচ্ছ। আর ব্যাটিংয়ে ৪৯ নাম্বার।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »