তিন তরুণের মাঝেই ভবিষ্যৎ নেতৃত্বগুণ দেখছেন সাকিব

সাকিব শাওন : »

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সদ্য শেষ হয়েছে মাশরাফীর অধিনায়কত্বের অধ্যায়। ম্যাশের অবসরের পর ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়ার গুরুভার এখন তামিম ইকবালের ওপর। কিন্তু তামিমের পরে কে হাল ধরবেন বাংলাদেশ ওয়ানডে দলের? এমন প্রশ্ন জেগেছে ক্রিকেটভক্তদের মনে।

তবে তামিমের উত্তরসূরী যেই হোক না কেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভবিষ্যৎ নেতৃত্বগুণ খুঁজে পেয়েছেন তিন তরুণের মাঝেই! তারা হলেন লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত অথবা নাজমুল হাসান শান্ত এই তিনজনের কেউকেই বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটে অধিনায়কত্ব করতে দেখতে চান তিনি।

বর্তমানে তামিমের উপর আস্থা রাখছেন সাকিব। সম্প্রতি অনলাইন ভিত্তিক কেনাকাটার মাধ্যম ‘দারাজের’ একটি অনুষ্ঠানে এমনটাই জানিয়ে তিনি।

সাকিব বলেন, ”অনেকেরই সম্ভাবনা দেখি আমি অধিনায়ক হওয়ার। তবে আমার কাছে মনে হয় লিটন, মোসাদ্দেক বা শান্ত এই তিনজনের কেউ হলে ভালো করবে।”

সদ্য সম্প্রতি শেষ হওয়া প্রেসিডেন্টস কাপে শান্তর নেতৃত্ব নজর কেড়েছে ভক্তকূল সবার। তার দলে মুশফিকের মত অভিজ্ঞ অধিনায়ক থাকার পরেও নিজে দায়িত্বভার কাঁধে নিয়ে দলকে ফাইনালে তুলেছেন। এছাড়াও ঘরোয়া লিগে অন্যতম সেরা পারফর্মারও এই ২২ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান। লিটন ও মোসাদ্দেকের পর তাই শান্তরও সম্ভাবনা রয়েছে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার। এই তিন তরুণে সাকিব নেতৃত্বের সম্ভবনা দেখলেও নিদিষ্ট সময়ই বলে দেবে কে হতে যাচ্ছেন ওয়ানডেতে তামিমের উত্তরসূরী।

 

নিউজক্রিকেট/এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »