টেষ্ট সিরিজে ভারতের চেয়ে অস্ট্রেলিয়া ফেভারিট : ওয়াসিম আকরাম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল শেষ হলেই দুবাই থেকেই অস্ট্রেলিয়ার পথে উড়াল দেবে ভারতীয় ক্রিকেট দল। ২৭ নভেম্বর থেকে শুরু হবে এই সিরিজ। প্রথম ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে। এরপর ১৭ ডিসেম্বর হতে চলবে টেষ্ট সিরিজ।

আর এই টেষ্টে সিরিজেই স্বাগতিক অস্ট্রেলিয়াকে ফেভারিট মানছেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম। তিনি মনে করেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং পার্থক্য করে দিতে পারে৷

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং আক্রমণ এই মুহূর্তে বিশ্বের সেরা। ওদের দলে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডের মতো পেসার রয়েছে। পাশাপাশি আরও কয়েকজন ভাল বোলারও আছে। লড়াইটা জমবে, তবে আমার ধারণা অস্ট্রেলিয়াই ফেভারিট হিসেবে শুরু করবে এই সিরিজ।’

অস্ট্রেলিয়াতে সাধারণত কোকাবুরা বল দিয়ে খেলা হয়। এটি শুরুতে ফাস্ট বোলারদের সাহায্য করলেও কিছুটা সময় গেলে ব্যাটসম্যানরব সুবিধা পায়। এর তখনি উইকেট পাওয়া কঠিন। তখন রান আটকানোর উপায় খুজতে হবে বলে জানান তিনি।

ওয়াসিম বলেন, ‘কোকাবুরা বল পুরনো হয়ে গেলে উইকেট পাওয়া কঠিন হয়ে যায়। তখন রান আটকানোর উপায় খুঁজে বার করতে হবে।’

পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের প্রশংসা করে ওয়াসিম আরও বলেন, ‘ভারতীয় ক্রিকেটারদের শরীরী ভাষায় এখন বোঝা যায়, ওরা নিজেদের উপরে কতটা আস্থা রাখে। কতটা পরিশ্রম ওরা করে, তাও ওদের দেখে বোঝা যায়।’

 

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »