নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর প্লে অফে দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ দিল্লী ক্যাপিটালসে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম থেকে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।
পিচঃ আবুধাবির স্লো উইকেটে টসে জিতে অবশ্যই কন্ডিশন বিবেচনায় বল করতে চাইবে দু’দলের অধিনায়ক। টস ভাগ্য এই ম্যাচে বেশ গুরুত্বপূর্ণ। প্রথম ব্যাট করা দলের লক্ষ্য থাকবে ১৬০ এর বেশি রান করা। অপরদিকে, প্রথমে বল করা দল চাইবে প্রতিপক্ষকে ১৫০ এর নিচে আটকে রাখতে।
একাদশঃ আজকের ‘রোড টু ফাইনাল’ ম্যাচে জয়ের বিকল্প নেই দুই দলের। আজকের ম্যাচ জয়ী দল মুম্বাইর বিপক্ষে ফাইনাল খেলবে। গত ম্যাচে মুম্বাইর বিপক্ষে ধরাশায়ী হওয়া দিল্লীর একাদশে আজ দেখা যেতে পারে দুই পরিবর্তন। পৃথ্বি শো ও ড্যানিয়েল সামসের বদলী দেখা যেতে পারে হার্শাল প্যাটেল ও শিমরন হেটমায়ারকে। অপরদিকে, শেষ ৫ ম্যাচে ৪ জয়ে উড়ন্ত হায়দ্রাবাদের একাদশে নেই পরিবর্তনের সম্ভাবনা। তবে ঋদ্ধিমান সাহা ফিট থাকলে গোস্বামির পরিবর্তে দেখা যাবে তাকে।
সম্ভাব্য একাদশ দিল্লীঃ আজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিশাব পান্ট (উইকেটরক্ষক), মার্কাস স্টোয়েনিস, শিমরন হেটমায়ার, আক্সার প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, হার্শাল প্যাটেল, কাগিজো রাবাদা ও এনরিক নর্খিয়া।
সম্ভাব্য একাদশ হায়দ্রাবাদঃ ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা / শিবাস গোস্বামি, মানিষ পান্ডে, কেন উইলিয়ামসন, প্রিয়ম গার্গ, আব্দুল সামাদ, জেসন হোল্ডার, রাশিদ খান, শাহবাজ নাদিম, সান্দিপ শর্মা ও টি নাটারজান।
