ডেস্ক রিপোর্ট »
চলতি আইপিএলের মাঝপথে এসে ইনজুরিতে পড়েন ভারতীয় দলের ওপেনা রোহিত শর্মা। এরপর দুই ম্যাচ ডাগ-আউটেই বসে থাকেন তিনি। তার এই চোটের অজুহাতে দল থেকে বাদ পড়েছেন অস্ট্রেলিয়া সফরের জন্য। তবে মুম্বাইয়ের পক্ষে খেলতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভারতীয় ক্রিকেটার পরিচয় মুছে ফেলা অনেক কিছু ঘটার পরে আবার নতুন খবর হলো দলে না থাকলেও রোহিতকে দলের সাথেই অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া হবে।
দল ঘোষণার পরের দিনই মুম্বাইয়ের অনুশীলনে ফিরেছিলেন রোহিত। তারপরে দলটির পক্ষে দুইটি ম্যাচও খেলেছেন। তার দল ইতোমধ্যে ফাইনালেও পৌঁছে গিয়েছে।
চোটের কারণে একমাস পরের সিরিজ থেকে বাদ দেওয়া হলো রোহিতকে। কিন্তু আইপিএল এক সপ্তাহের মধ্যেই মাঠে নেমে নতুন বিতর্কের জন্ম দেন তিনি। তাছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পরিচয় থেকে ভারতীয় ক্রিকেটার মুছে দেওয়ায় টানাপোড়েনের ইঙ্গিত দেয়।
তবে অবশেষে আশার কথা হলো স্কোয়াডে না থাকলেও রোহিতকে দলের সাথে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। দলের সাথেই নিয়মের মধ্যে থেকে রোহিত সুস্থ হয়ে উঠুক- এটাই তাদের পরিকল্পনা।
আগামী ১০ নভেম্বর মাঠে গড়াবে আইপিএলের ১৩তম আসরের ফাইনাল ম্যাচ। সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করা ভারতীয় ক্রিকেটাররা ওখান থেকেই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিবেন ১২ নভেম্বর।
