করোনায় আক্রান্ত মাহমুদউল্লাহ রিয়াদ

ডেস্ক রিপোর্ট »

কিছুদিন আগেই পিএসএলে খেলার সুখবর পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেই উপলক্ষ্যেই করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন আর সেই পরীক্ষায় পজিটিভ আসায় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়া হচ্ছে না মাহমুদউল্লাহ রিয়াদের। কোভিড-১৯ পজিটিভ আসায় এখন পাকিস্তানের ফ্লাইট ধরার বদলে আইসোলেশনে থাকতে হচ্ছে তাকে। শঙ্কা তৈরী হয়েছে আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টেও রিয়াদের খেলা নিয়ে।

 

সামনেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আর সেখানে রিয়াদের খেলা নিয়ে জেগেছে সংশয়। এর আগে ত্রিদলীয় ওয়ানডে টুর্নামেন্টে শিরোপা জয় করে মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক আসন্ন টি-টোয়েন্টি কাপের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ও পাঁচ দলের একটির অধিনায়ক তিনি হবেন এমনটাই আশা করছেন অনেকে।

 

এছাড়া রিয়াদের সাথে একইদিনে পিএসএলে দল পাওয়ার সুখবর পেয়েছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম। সবকিছু ঠিক থাকলে লাহোর কালান্দার্সে সুযোগ পাওয়া এই বাঁহাতি ওপেনার দেশ ছাড়বেন আগামী ১০ নভেম্বর। সকাল ১০টায় এমিরেটসের একটি ফ্লাইটে করে পিএসএলের প্লে-অফ খেলতে যাবেন তামিম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »