প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি মুম্বাই-দিল্লী

নিউজ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের এবারের আসরের প্রথম কোয়ালিফায়ারে আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লী ক্যাপিটালস।

গ্রুপ পর্বে ১৬ ম্যাচে ১৮ পয়েন্টস নিয়ে প্রথম অবস্থানে থেকে প্লে অফে আসে মুম্বাই। অপরদিকে, সমান সংখ্যক ম্যাচে ১৬ পয়েন্টস নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিলো দিল্লী ক্যাপিটালস। আজকের প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি খেলবে ফাইনালে। অপরদিকে, আজকের ম্যাচে হারা দল খেলবে এলিমিনেটরে ব্যাঙ্গালোর বনাম হায়দ্রাবাদের ম্যাচের জয়ী দলের সাথে।

একাদশে পরিবর্তন আসবে মুম্বাইতে। বিশ্রামে থাকা বোল্ট-বুমরাহ, পান্ডিয়ারা ফিরবেন আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে। সেক্ষেত্রে বাদ পড়বেন সৌরভ তিওয়ারি, নাথান কুলটার নাইল ও ধাওয়াল কুলকারনী। অপরদিকে, টানা চায় হারের পর জয় পেয়ে প্লে অফ নিশ্চিত করে দিল্লী। সে বিবেচনায় দলে পরিবর্তনের সম্ভাবনা নেই।

সম্ভাব্য একাদশ মুম্বাইঃ কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কায়রন পোলার্ড, জেমস প্যাটিনসন, ট্রেন্ট বোল্ট ও জাস্প্রেত বুমরাহ।

সম্ভাব্য একাদশ দিল্লীঃ শিখর ধাওয়ান, পৃথ্বি শো, আজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিশাব পান্ট (উইকেটরক্ষক), মার্কাস স্টোয়েনিস, আক্সার প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিজো রাবাদা, এনরিচ নর্কিয়া ও ড্যামিয়েল সামস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »