জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টির জন্য নতুন দল ঘোষণা পাকিস্তানের!

নিউজ ডেস্ক »

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ২২ সদস্যর দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ওয়ানডে সিরিজে ২-১ এ জয় পাওয়ার পর পুনরায় আবার স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি।

হারিস সোহেল, আবিদ আলী ও ওপেনার ইমাম উল হককে বাদ দিয়ে নতুন ভাবে ১৯ সদস্যর দল ঘোষণা করেছে পিসিবি। বাবর আজম অধিনায়ক ও শাদাব খান দায়িত্ব পালন করবেন সহ অধিনায়কের।

ওয়ানডে দলে না থাকলেও টি-টোয়েন্টিতে ফিরেছেন প্রফেসর মোহাম্মদ হাফিজ। তবে সুযোগ পাননি অভিজ্ঞ শোয়েব মালিক।

আগামী ৭ নভেম্বর প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও পাকিস্তান। এরপর ৮ তারিখ দ্বিতীয় ও ১০ নভেম্বর শেষ টি-টোয়েন্টি তে মাঠে নামবে দু’দল।

পাকিস্তান স্কোয়াডঃ বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, ফাখার জামান, আব্দুল্লাহ শাফিক, ফাহিম আশরাফ, হায়দার আলী, হারিস রউফ, ইমাদ ওয়াসিম, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হাসনাইন, মুসা খান, রোহাইল নাজির, শাহীন আফ্রিদি, উসমান কাদির, ওহাব রিয়াজ ও জাফর গোহর।

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »