নিউজ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল শুরু হলেই জুয়া খেলার প্রবনতা বেড়ে যায় তরুণদের মাঝে। এই নিয়ে অসংখ্য ঘটনা ঘটেছে। এবার নতুন খবর। ভারতের হায়দ্রাবাদে ১৯ বছরের এক তরুণ ডাব বিক্রেতা জুয়ায় হেরে আত্মহত্যা করেছে।
তার নাম সনু কুমার যাদব। পেশায় ডাব বিক্রেতা। বয়স মাত্র ১৯ বছর। কয়েক মাস আগেই তিনি ভাইয়ের সঙ্গে নিজের এলাকা ঝাড়খন্ড থেকে হায়দরাবাদ শহরে এসেছিলেন। তার আত্মহত্যার পর ঘটনাটি ভারতীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভারতের সংবাদ সংস্থা এএনআইকে হায়দ্রাবাদের পাঞ্জাগুট্টা থানার পুলিশ পরিদর্শক বলেন, ‘অর্জুন কুমার যাদব নামের একজনের কাছ থেকে ৩ নভেম্বর একটা অভিযোগ পেয়েছি আমরা। তিনি জানিয়েছেন, সেদিন সকাল সাড়ে আটটায় তাঁর ছোট ভাই, পেশায় ডাব বিক্রেতা সনু কুমার যাদব, স্নানঘরের গ্রিলের সঙ্গে কাপড়ে ঝুলে আত্মহত্যা করেছেন।
