আমিও চেয়েছিলাম মেসি বার্সা ছাড়ুক :সাকিব

নিউজ ডেস্ক »

আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। আর মেসির অনেক বড় একজন ভক্ত সাকিব আল হাসান এটি সবারই জানা। সম্প্রতি দুই জগতের দুই তারকাই কাটিয়েছেন কঠিন সময়। সাকিব আল হাসান ছিলেন নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে আর লিওনেল মেসি ছিলেন তার ক্লাব বার্সেলোনার সাথে টানাপোড়া নিয়ে। সেই সময়টায় সাকিব নিজেও চেয়েছিলেন মেসির দলবদল।

নিজের কঠিন সময়ে ভক্তদের পাশে চেয়েছিলেন সাকিব আল হাসান, যেমন চেয়েছিলেন ঠিক তেমনটিই পেয়েছেন। সাকিব যার ভক্ত সেই লিওনেল মেসিও পার কিছুদিন আগে পার করেছেন কঠিন সময়। একজন মেসিভক্ত হিসেবে সাকিব চান ক্যারিয়ারের শেষ সময়টা যেন মেসি উপভোগ করতে পারে।

নিজের ইউটিউব চ্যানলে ভক্ত ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর নিয়ে একটি ভিডিও করেছেন সাকিব। সেখানে সাকিব বলেন, “আমি চাচ্ছিলাম মেসি মুভ করুক। ম্যানসিটিতে যাক অথবা পিএসজিতেই যাক আমার ধারণা, ঐ দুই জায়গাটায় গেলে অনেক ভালোভাবে খেলতে পারত, অনেক স্বাধীনভাবে খেলতে পারত। ওর ক্যারিয়ারের একদম শেষ সময়। ও এই বছরটা এবং পরের বছরটা খুব ভালোভাবে উপভোগ করতে পারত। যেটা বার্সেলোনায় সম্ভব না। শেষ তিন-চার বছর ও একার ওপর অনেক চাপ।”

পরের মৌসুমে মেসি যদি বার্সেলোনাকে বিদায় জানান তাহলে সেই বিদায় মুহূর্ত যেন মোটেও ম্লান না হয় এমনটাই চান সাকিব। তিনি চান মেসি তার সেরা পারফরম্যান্স দিয়ে বার্সেলোনাকে আরো শিরোপা এনে দিয়ে বিদায়ী মৌসুম রাঙিয়ে রাখুক। সাকিব এ বিষয়ে বলেন,“দিনশেষে সে যেহেতু বার্সেলোনাতেই আছে, আমি চাইব সে বার্সেলোনাকে নিজের সেরাটা দিয়ে, বার্সেলোনাকে শিরোপা দিয়েই বের হতে পারে।”

সাকিব আল হাসানের এ প্রশ্নোত্তরের কয়েক ঘণ্টা পরেই মাঠে নেমেছেন লিওনেল মেসি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ডায়নামো কিয়েভের বিপক্ষে ২-১ গোলে জিতেছে তার দল, গোল করেছেন সরবয়ং মেসিও।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »