নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নিউজিল্যান্ডের হয়ে খেলা ব্যাটসম্যান লুক রঙ্কি। তিনি সামনের ক্যাম্প থেকেই নিউজিল্যান্ড দলের দায়িত্ব পালন শুরু করবেন।
রঙ্কিকে নিয়োগ দেয়ার আগে নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ ছিলেন পিটার ফুলটন। তিনি ইংলিশ কাউন্টি ক্লাব ক্যান্টাব্যুরির প্রধান কোচের প্রস্তাব পেয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং কোচের পদ ছেড়ে দেন। ফলে ফাঁকা এই জায়গাতে রঙ্কিকেই পছন্দ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের।
রঙ্কি নিউজিল্যান্ড ও আস্ট্রেলিয়া দুই দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তিনি নিউজিল্যান্ডের হয়ে ২০১৭ সালে শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। বাংলাদেশের বিরুদ্ধেই তার শেষ ম্যাচ ছিলো।
নিউজিল্যান্ডের হয়ে তিনি খেলেছেন ৩০ টি-টোয়েন্টি, ৪ টেস্ট আর ৮৫ ওয়ানডে ম্যাচ। তবে এর আগে ২০০৮ সালে অস্ট্রেলিয়ার হয়ে তিনি আন্তর্জাতিক টি-২০ খেলেন। তবে এর পরেই তিনি নিউজিল্যান্ডে ফিরে যান।
নিউজক্রিকেট /আরআর
