ইয়ো ইয়ো টেস্টে ইমরুলের বাজিমাত

নিউজ ডেস্ক »

এবারই প্রথম যে বাংলাদেশের সকল খেলোয়াড়কে ইয়ো ইয়ো টেস্ট করতে হচ্ছে। সাধারণত বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেস টেস্টের জন্য করানো হয় বিপ টেস্ট। তবে সামনে কর্পোরেট টি-২০ ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে আয়োজন করা হয়েছে নতুন নিয়মের এই ইয়ো-ইয়ো টেস্ট। আর একেবারে নতুন নিয়মের এই টেস্টে নিজের দুর্দান্ত ফিটনেসের প্রমাণ দিয়েছেন ইমরুল কায়েস।

নতুন নিয়মের ইয়ো ইয়ো টেস্টে ২০.১ মার্ক তুলতে সক্ষম হয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এর আগে সবাইকে অবাক করে দিয়েছিলেন পেস বোলার আল-আমিন হোসেন। গতকাল ইমরুল কায়েসের সাথে ট্রায়ালে আরোও অংশ নিয়েছিলেন মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত ও মুস্তাফিজুর রহমান। তাদের জন্য ১৮ মার্ককে লক্ষ্য হিসেবে ঠিক করে দেওয়া হয়। ঠিক ১৮ মার্কই তুলেন শান্ত ও মুস্তাফিজুর।

এর আগে সোমবার এ টেস্টের ট্রায়াল দিয়েছিলেন তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, তাইজুল ইসলাম, আল আমিন হোসেন, আবু হায়দার রনি। সেখানে সর্বোচ্চ নাম্বার ২২.১ নম্বর তুলেছিলেন আল-আমিন

নতুন এই ইয়ো ইয়ো টেস্ট অতীতের অন্যসব ফিটনেস পরীক্ষাগুলোর চেয়েও অনেক কঠিন এবং কষ্টসাধ্য। বিপ টেস্টে যেমন সকল খেলোয়াড়কে একটি মার্ক তুলতে হয় তেমনি ইয়ো ইয়ো টেস্টেও ক্রিকেটারদের একটি মার্ক তুলতে হয়। যদিও সব জায়গায় বেঞ্চ মার্ক সমান নয়। ভারতে ক্রিকেটারদের ১৬.১ বেঞ্চমার্ক স্পর্শ করতে হয়; যা পাকিস্তানে ১৭.৪, শ্রীলঙ্কায় ১৭.৪, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে ১৯ মার্ক।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »