নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনার কালো থাবা থেকে ক্রিকেটারদের নিরাপদে রাখতে বিসিবি শুরু থেকেই বেশ সচেতন। আর তাই আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিত করতে বেশ আটঘাট বেঁধে নেমেছে বোর্ড।
আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে বাড়তি নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে ৪ দেশ থেকে “বায়ো সেফটি বাবল” এর মডেল আনিয়েছে বিসিবি।
কিছুদিন আগে ৩ দল নিয়ে ওয়ানডে ফরম্যাটে বিসিবি প্রেসিডেন্টস কাপ আয়োজন করেছিল বিসিবি।
জৈব সুরক্ষা বলয়ে ক্রিকেটারদের সুরক্ষিত রেখে সফলভাবে টুর্নামেন্ট সম্পূর্ণ করতে সক্ষম হয় বিসিবি।
তবে এবারের চ্যালেঞ্জটা আরো একটি বেশি! এবারের দলের সংখ্যা পাঁচ, যার ফলে বাড়ছে ক্রিকেটারদের সংখ্যাও। তাই ৫ দলের জৈব সুরক্ষা বলয় তৈরিতে সচেতন বিসিবি ইতিমধ্যে বাইরে থেকে বায়ো সেফটি বলয়ের মডেল এনেছে।
বিশেষজ্ঞদের মতে আসছে শীতে করোনার প্রকোপ আবারো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ক্রিকেটারদের সুরক্ষার ক্ষেত্রে বিসিবিরও বেশ সচেতন অবস্থানে রয়েছে। জানা গেছে, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আইপিএলের “বায়ো সেফটি” মডেল আনিয়েছে বিসিবি। মুলত করোনার পরবর্তী ক্রিকেটে জৈব সুরক্ষা বলয় তৈরি করে ক্রিকেট আয়োজন করেছিল দল গুলো এবং সফলভাবে সিরিজও শেষ করে তারা। তাই বিসিবিও তাদের মডেল অনুযায়ী জৈব সুরক্ষা বলয় তৈরির পরিকল্পনা সাজাচ্ছে।
এই ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেনঃ আমরা ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও আইপিএল, সিপিএল এবং কি নারী আইপিএলের মডেলও আনিয়েছি। আমরা এই মডেল থেকে ধারনা নিয়ে আমাদের দেশের সাথে মানানসই হবে এমন মডেল তৈরি করবো ক্রিকেটারদের জন্য।
নিউজক্রিকেট/ মারুফ ইসলাম ইফতি
