নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতবছরের ২৯ অক্টোবর সব ধরণের ক্রিকেট থেকে সাকিব আল হাসানকে ২ বছরের জন্য নিষেধাজ্ঞা দেয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। যেখানে ছিলো এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা, যার ফলে সাজা ১ বছরে নেমে আসে। সাকিবের এই এক বছরের সাজা গত ২৮ অক্টোবর শেষ হয়ে যায়।
সাকিব এখন ক্রিকেটের সাথে জড়িত হতে পারবে। সে সব ধরণের ক্রিকেটে এখন ফিরতে কোনো সমস্যা নেই। সাকিব নিষেধাজ্ঞায় পড়ার পর, তখন আইসিসির কাছে সাকিবের কোনো অস্তিত্ব ছিল না। তার নাম আইসিসি র্যাংকিং থেকে মুছে ফেলা হয়েছিলো।
ফলে সাকিব অলরাউন্ডার র্যাংকিংয়ে তার শীর্ষ অবস্থান হারিয়েছিলো। তবে এখন নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সাকিবের নাম আবার আইসিসির র্যাংকিংয়ে উঠে আসবে। পরবর্তী হালনাগাদ সাকিব আইসিসির র্যাংকিংয়ে থাকবেন। তবে য়ার রেটিং আর পয়েন্ট কিভাবে হবে সেটি এখনো নিশ্চিত নয়।
উল্লেখ্য সাকিব নিষিদ্ধ হওয়ার আগে ওয়ানডে র্যাংকিংয়ে এক ছিলেন। টেষ্ট ও টি-২০ তে অনেক সময় ১ নাম্বারের ছিলেন তিনি। এখন দেখার বিষয় তার র্যাংকিং কিভাবে হালনাগাদ হয়।
নিউজক্রিকেট/ আরআর
