নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিললো জয়সুরিয়ার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতবছর ফেব্রুয়ারিতে আইসিসির পক্ষ হতে ক্রিকেট সংশ্লিষ্ট সব কিছু থেকে নিষিদ্ধ করা হয় শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার সানাথ জয়সুরিয়াকে। তার উপর অভিযোগ ছিলো তিনি ফিক্সিং তদন্তে তথ্য গোপন করেছিলেন সাথে
আইসিসি) দুর্নীতি দমন ইউনিটকে (এসিইউ) তদন্তের কাজে সহযোগিতা করেননি৷ এরফলে তাকে ২ বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়।

২০১৮ সালে জয়সুরিয়ার উপর অভিযোগ আনা হয়। এরপর তার থেকে তথ্য নেয়ার জন্য এসিইউ তার মুঠোফোন খুঁজে। কিন্তু জয়সুরিয়া সেটি দিয়ে সাহায্য করেননি। এরপর অনুরোধ করার স্বত্ত্বেও তদন্তের স্বার্থে প্রয়োজনীয় নথি বা তথ্য জমা দেননি তিনি। ফলে
আইসিসির দুর্নীতি দমন আইনের ২.৪.৬ ও ২.৪.৭ ধারায় সাবেক এই শ্রীলঙ্কান ক্রিকেটারকে নিষিদ্ধ করেছিল আইসিসি।

তবে সে নিষেধাজ্ঞা থেকে এবার মুক্তি পেয়েছেন জয়সুরিয়া। তিনি টুইটে এটি নিশ্চিত করেন। তিনি লিখেন, ‘আমি ঘোষণা করে খুশি যে আইসিসি, এসিইউ আমাকে জানিয়েছে আমার সম্মতিযুক্ত নিষেধাজ্ঞার শর্তগুলো পূরণ হয়েছে এবং আমার নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়েছে। আমি এখন ক্রিকেটের সঙ্গে জড়িত হওয়ার যোগ্য।’

আমি আবারও বলছি যে, আমার ক্রিকেট ক্যারিয়ারে আমি সর্বদা সর্বোচ্চ সততা বজায় রেখেছি। আমি দেশকে সবসময় প্রথমস্থানে রেখেছি। ক্রিকেটপ্রেমী জনসাধারণ এই সময়ের সেরা সাক্ষী।’—সাথে যোগ করেন তিনি।

সবাইকে খারাপ সময়ে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেন,‘আমি কৃতজ্ঞ। শ্রীলঙ্কার জনসাধারণ এবং আমার ভক্তদের প্রতি, যারা এই পুরো সময়কালে আমাকে সমর্থন করেছিল তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। এই কঠিন সময়ে আপনারা আমার কাছে অনেক শক্তির উৎস হয়েছিলেন।’

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »