যে কারণে ইংল্যান্ডের ওয়ানডে দলে রাখা হয়নি স্টোকস-আর্চারকে-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও সমান সংখ্যক টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফর করবে ইংলিশরা। আসন্ন এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংলিশদের ঘোষিত ওয়ানডে একাদশে রাখা হয়নি দলের  অন্যতম সেরা তিন ক্রিকেটার জোফরা অার্চার,বেন স্টোকস ও স্যাম ক্যারানকে।

আইপিএলের ধকল সামলে উঠতে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দলের অন্যতম সেরা তিন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে ইসিবি। দীর্ঘদিন ধরে  জৈব সুরক্ষা বলয়ের ভিতর থাকতে হয়েছে এই তিন ইংলিশ ক্রিকেটারকে। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান,অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ গুলোতে জৈব সুরক্ষা বলয়ে কাটিয়ে তিনজনই আবার খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। বেশ লম্বা সময় ধরে জৈব সুরক্ষা বলয়ে থাকায় পরিবার থেলে দূরে রয়েছেন লম্বা সময়। তাই ওয়ানডে সিরিজের দল থেকে বিশ্রাম দিয়ে পরিবারের সঙ্গে কয়েকটা দিন কাটানোর সুযোগ করে দিতেই ইসিবির এমন সাহসী সিদ্ধান্ত।

ওয়ানডে স্কোয়াডের দলে না রাখা হলেও টি-টুয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে তিনজনকেই। আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে প্রোটিয়াদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ। ২৭,২৯ ও ১ তারিখে অনুষ্ঠিত হবে ম্যাচ গুলো। টি-টুয়েন্টি সিরিজ খেলেই বিশ্রামের জন্য পরিবারের সাথে যোগ দিবেন এই তিন ক্রিকেটার। ৪ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি।

নিউজক্রিকেট / মারুফ ইসলাম ইফতি

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »