সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো জিম্বাবুয়ে-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে, সুপার ওভারে জিতে হোয়াইটওয়াশ এড়ালো জিম্বাবুয়ে। প্রথম ২ ম্যাচে হেরে আগেই সিরিজ হেরেছিল জিম্বাবুয়ে। 

শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৭৮ রান করেছে জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নেমে ইনিংসের ২য় ওভারেই চামু চিবাবা ০(৩)উইকেট হারায় জিম্বাবুয়ে। তারপর ক্রাইগ আরভিন ১(৯) এবং ব্রায়ন চারির ৯(১৮) উইকেট হারিয়ে চাপে পরে জিম্বাবুয়ে। ৭.২ ওভারে দলীয় ২২ রানে ৩ উইকেট হারানো জিম্বাবুয়ে প্রতিরোধ গড়ে সেন উইলিয়ামসন এবং ব্রান্ডন টেইলর এর ব্যাটে। চতুর্থ উইকেটে সেন উইলিয়ামসন এর সাথে ১০৬ বলে ৮৪ রানের ঝুটি গড়ে আউট হন ব্রান্ডন টেইলর ৫৬(৬৮)।

৫ম উইকেটে ওয়েসলি মাধভারে সাথে ৭৫ রানের পার্টনারশিপ গড়েন সেন উইলিয়ামসন। মাধভারে ৩৩(৩১) রান করে আউট হলে ভাঙে সেই ঝুটি। ৬ষ্ঠ উইকেট জুটিতে সিকান্দার রাজা এবং সেন উইলিয়ামসন পাল্লা দিয়ে রান তুলতে থাকে। ১১.৫ ওভারে ইনিংসের সর্বোচ্চ ৯৬ রানের ঝুটি গড়ে এই দুজন। ৩৬ বলে ৪৫ রান করে ৪৯.৫ ওভারে দলীয় ২৭৭ রানে আউট হয়ে মাঠ ছাড়েন রাজা। ১৩৫ বলে ১৩ চার এবং ১ ছক্কায় ১১৮ * রানের হার না মানা এক ইনিংস খেলেছেন উইলিয়ামসন। বল হাতে ১০ ওভার বল করে ৩ মিডেনে ২৫ রান দিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়েছেন মোহাম্মদ হাসনাইন। ১০ ওভারে ৬৫ রানে ১ উইকেট নিয়েছেন ওয়াহাব রিয়াজ।

২৭৯ রানের টার্গেটে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পরে পাকিস্তান, ইমাম-উল হক৪(৩), ফকর জামান ২(২), হায়দার আলী ১৩(৯), ২০ রানেই ৩ উইকেট হারায় স্বগতিকরা। তারপর মোহাম্মদ রিজওয়ান ও ইফতেখারকে নিয়ে ইনিংস মেরামত করেন বাবর আজম। দলীয় ৮৪ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। খুশদীল শাহাকে নিয়ে ৬৩ রানের পার্টনারশিপ গড়ে পাকিস্তান কে ম্যাচে ফেরান বাবর আজম। ৪৮ বলে ৩৩ রান করে বিদায় নেন খুশদীল।

এক প্রান্ত আগলে রেখে পাকিস্তানের আশা রাখেন বাবর আজম। ৩০.৬ ওভারে ১৫১ রানে ৬ উইকেট হারায় পাকিস্তান। ৮ নাম্বারে ব্যাট করতে নেমে ৫৬ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৫২ রান করেন ওয়াহাব রিয়াজ। ১২৫ বলে ১৩ চার ও ১ ছক্কায় ১২৫ রান করে আউট হন বাবর আজম। লাস্ট ওভারে ১৩ রানের সমীকরন মিলান মোহাম্মদ মুসা এবং মোহাম্মদ হাসনাইন। বল হাতে ১০ ওভারে ৪৯ রানে ৫ উইকেট নেন ব্লেসিং মুজারাবনি, ৬২রানে ২ উইকেট নেন রিচার্ড নগরাভা, ৩৯ রানে ২ উইকেট নেন ডোনাল্ড ত্রিরিপানো।

ম্যাচ টাই হলে সুপার ওভারে ম্যাচ জিতে নেয় জিম্বাবুয়ে।

সুপার ওভারে ব্লেসিং মুজারাবনির করা প্রথম বলেই আউট হন ইফতেখার আহমেদ, পরের বলে সিঙ্গেল নেন খুশদীল শাহা, পরের বলে সিঙ্গেলস নেন ফকর জামান, চতুর্থ বলে আউট হন খুশদীল।

সুপার ওভারে ২ রানের টার্গেটে খেলতে নেমে শাহীন শাহ আফ্রিদির করা ওভারের ৩ বলেই ম্যাচ শেষ করেন সিকান্দার রাজা এবং ব্রান্ডন টেইলর।

সংক্ষিপ্ত স্কোর, : জিম্বাবুয়ে ২৭৮/৬(৫০)
পাকিস্তান ২৭৮/৯(৫০)

নিউজক্রিকেট / রাসেল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »