নিউজ ডেস্ক »
করোনাভাইরাসের পর ক্রিকেট মাঠে ফেরা শুরু করেছে। প্রায় অনেক দেশেই ইতিমধ্যে আন্তর্জাতিক সিরিজ খেলেছে। শুরু করে দিয়েছে তাদের ঘরোয়া ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও সে লক্ষ্য নিয়ে এগোচ্ছে। ইতিমধ্যে আয়োজন করেছে ৩ দলীয় প্রস্তুতি মূলক টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপ। বেশ সফলতার সাথেই বিসিবি এই টুর্নামেন্ট শেষ করেছে।
শুরুটা ছোটো আয়োজনে করলেও বিসিবি ধীরে ধীরে বড় আয়োজনের দিকে চোখ দিচ্ছে। নভেম্বরের ৩য় সপ্তাহে তারা আয়োজন করতে যাচ্ছে একটি টি-২০ টুর্নামেন্ট যেটার নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু টি-২০ লিগ। এই টুর্নামেন্টে খেলবে ৫ দল। থাকবে আন্তর্জাতিক মানের ব্রডকাস্ট। প্রেসিডেন্টস কাপ লিস্ট এ ক্রিকেটের মর্জাদা না পেলেও বঙ্গবন্ধু টি-২০ লিগটি ঘরোয়া ক্রিকেটের মর্জাদা পাবে।
এই লিগ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের প্রাস্তুতি সারবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, “দেখুন আমরা যে টুর্নামেন্টটা ইতোমধ্যে করেছি সেটাই কিন্তু আবার আমাদের প্রস্তুতি । যদিও চ্যালেঞ্জিং ছিল তবুও আমরা সফলভাবে করেছি এবং সে ক্ষেত্রে এটার ভিউয়ারশিপ এবং সবকিছু বিবেচনা করে কিন্তু আমরা মনে করি যে এটাই আমাদের আন্তর্জাতিক ক্রিকেট ফেরার জন্য একটা সঠিক দিকনির্দেশনা আমরা পেয়েছি। কিভাবে এবং কি সমস্ত চ্যালেঞ্জ আমাদের মুখোমুখি হতে হচ্ছে সেটা আমরা জানতে পেরেছি।”
টি-২০ লিগটি আয়োজনের পর বোর্ড ক্রিকেট ফেরানোর একটি স্পষ্ট ধারণা পাবে জানিয়ে তিনি আরও বলেন, ” পরবর্তীতে আমাদের হয়তো আরও অভিজ্ঞতা হবে। এবং তখন হয়তো আমরা একটা পজিশনে আসতে পারবো। কতটুকু সম্পূর্ণ প্রসেসে আমরা ফিরে আসতে পারব সে ব্যাপারে একটা ধারণা হয়তো আমরা পেতে পারবো।
নিউজক্রিকেট/আরআর
