ইয়ো ইয়ো টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে টাইগাররা

নিউজ ডেস্ক »

বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বরাবরই আলোচনা-সমলোচনা হয়। যে কারণে বিপ টেস্টের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঠিক করতো ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা। কিন্ত বর্তমান সময়ে বিপ টেস্টের কার্যকারিতা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরী হওয়াই যার পরিবর্তে এবার ইয়ো ইয়ো টেস্টের ব্যবস্থা করতে যাচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।

এখনও এই টেস্টের চূড়ান্ত দিনক্ষণ ঠিক করেনি বোর্ড। তবে গতকাল বিসিবির নেয়া নতুন এই পন্থাটি বাংলাদেশের ক্রিকেটারদের কাছে একদম নতুন। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও টেস্ট অধিনায়ক মুমিনুল হক সহ জাতীয় দলের আবু হায়দার রনি, সৌম্য সরকার, আল আমিন হোসেন, মেহেদী হাসান এবং নুরুল হাসান চুড়ান্ত ফিটনেস পরীক্ষার আগে নিজেদের প্রস্তুত করার জন্য ইয়ো ইয়ো টেস্টের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করলেন।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ইয়ো ইয়ো টেস্ট সম্পর্কে বলতে গিয়ে পেস বোলার আবু হায়দার বলেন, ”আমরা ইয়ো ইয়ো টেস্টের সঙ্গে অভ্যস্ত নই তাই আমরা এটির সঙ্গে খাপ খাইয়ে নেয়ার চেস্টা করেছি। আমরা এখন ৪০ মিটারের ইয়ো ইয়ো টেস্ট দিয়েছি। যখন এটি কমিয়ে ২০ মিটার করা হবে তখনই আমরা আমাদের ফিটনেসের অবস্থা সম্পর্কে বুঝতে পারব।”

চূড়ান্ত টেস্টের দিনক্ষণ এখনো ঘোষণা না করলেও ক্রিকেটাররা নিজেদের এটির জন্য প্রস্তুত রাখতে চান বলেও জানান আবু হায়দার। এ প্রসঙ্গে তিনি বলেন,”আমরা নিশ্চিত করতে চাই যে আমরা এটির (চূড়ান্ত ইয়ো ইয়ো টেস্ট) জন্য পুরোপুরি প্রস্তুত আছি।”

এতদিন ক্রিকেটাররা সবাই দিয়েছেন বিপ টেস্ট। তবে নতুন এই ইয়ো ইয়ো টেস্টের সঙ্গে খুব একটা পার্থক্য নেই বিপ টেস্টের। সাধারণত বিপ টেস্টে বিভিন্ন ধাপে টানা দৌড়াতে হত যা বেশ কষ্টসাধ্য। তবে ইয়ো-ইয়ো টেস্টের বিভিন্ন ধাপে ৫-১০ সেকেন্ড বিরতি নেওয়ার সুযোগ থাকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »