অধারাবাহিকতাকে দুষছেন রাজস্থান কোচ –

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এবারের মৌসুম শেষ রাজস্থান রয়্যালসের। ১২ ম্যাচে ৬ জয় নিয়ে টেবিলের তলানিতে থেকেই তারা এবারের আইপিএল শেষ করেছে৷ শুরুটা দারুণ করলেও মাঝে খেই হারিয়ে ফেলে স্টিভ স্মিথের দল। তাদের এভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দোষ দলের অধারাবাহিকতাকেই দিচ্ছেন রাজস্থান হেড কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড।

টুর্নামেন্টের শুরুটা দারুণ করেছিলো রাজস্থান। প্রথম ২ ম্যাচ ধারুনভাবে জিতেছিল তারা। এরপর টানা ৪ ম্যাচ হারে। কিন্তু এরপর ৩ ম্যাচে আসে আরেক জয়। শেষে ৫ ম্যাচের ৩টিতে জিতলেও সেটি প্লে অফ খেলার জন্য যথেষ্ট ছিলোনা। ফলস্বরূপ টুর্নামেন্ট থেকে বিদায়। কলকাতার বিপক্ষে তাই শেষ ম্যাচ হেরে অনিয়মিত পারফরম্যান্সকেই কাঠগড়ায় দাঁড় করালেন ম্যাকডোনাল্ড।

কলকাতার বিরুদ্ধে বাঁচা মরা ম্যাচের ব্যাপারে তিনি বলেন,”এটি (পারফরম্যান্স) আমাদের প্রত্যাশার বাইরে ছিল। গত দুটি ম্যাচে আমরা বড় রান তাড়া করেছিলাম কিন্তু আজ আমরা সে কক্ষপথে ছিলাম না। পাওয়ার প্লেতে আমরা পাঁচটি উইটে হারিয়েছি, যা আমাদের পিছনে ঠেলে দিয়েছে। আসরা কখনই নিজেদের ভিত্তি তৈরি করার এবং রান তাড়া করার সুযোগ পাইনি।’

তিনি আরও বলেন, ‘প্যাট কামিন্সের প্রথম ওভারটি দারুণ ছিল, ১৯ রানে ১ উইকেট। তারপর তিনি আরও দুটি উইকেট পেয়েছিলেন। আমরা আসলে মুল কারণটা চিহিৃত করতে পারি না। আমরা ভেবেছিলাম শিশিরের কারণে আমাদের অবস্থা ভালো ছিল। আমরা ভেবেছিলাম আমরা নিজেরাই একটি ভাল শুরু করেছি এবং এই রান তাড়া করা উচিত ছিল।’

নিজেদের অধারাবাহিকতার কথা জানিয়ে তিনি বলেন , “কন্ডিশন কিংবা ভেন্যুকে দোষ দেয়ার কিছু নেই। আমরা আসলে ধারাবাহিক পারফরম্যান্স করতে পারিনি।”

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »