নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চোটের কারণে আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজার। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে
আপাতত অনুশীলনের বাইরে তিনি। আসন্ন টুর্নামেন্ট দিয়ে ফেরার লক্ষ্যে সিটি ক্লাব মাঠে অনুশীলনের সময় দৌঁড়াতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ম্যাশ। চোটের মাত্রা ঠিক কেমন সেটা এখনো জানা যায়নি। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী স্ক্যান করানোর পরামর্শ দিলেও এখনো স্ক্যান করাতে পারেননি মাশরাফি। যার ফলে চোটের গভীরতা সমন্ধে পুরোপুরি নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না।
মুলত মাশরাফি পুত্র সাহেল ও কন্যা হুমায়েরার করোনা পজেটিভ হওয়ায়, বাধ্য হয়ে এই চোট নিয়েই
কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে মাশরাফিকে। যার ফলে
এখনো স্ক্যান করানোর সুযোগ মিলছে না বাংলাদেশ ওয়ানডে ইতিহাসের সফল এই অধিনায়কের।
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে খেলতে মুখিয়ে আছেন মাশরাফি। মুঠোফোনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন ম্যাশ।
এই ব্যাপারে নান্নু জানায়ঃ
আমার সাথে ওর কথা হয়েছে এই ব্যাপারে। সে সামনের এই টুর্নামেন্টে খেলতে পারবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়। আমরা ওকে নিয়ে আশাবাদী। মাশরাফি নিজেও এই টুর্নামেন্টে মাঠার নামার জন্য মুখিয়ে আছে। সবকিছু নির্ভর করবে ওর স্ক্যান রিপোর্টের উপর।
মাশরাফি খেলবেন কিনা সেটা পুরোপুরি নির্ভর করবে
হ্যামিস্ট্রিং ইনজুরির স্ক্যান রিপোর্টের উপর। স্ক্যান রিপোর্ট পজেটিভ হলে মাশরাফিকে দেখা যাবে আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে, অন্যথায় বাইশ গজে ফিরতে আরো অপেক্ষার প্রহর গুনতে হবে নড়াইল এক্সপ্রেসের।
নিউজক্রিকেট / ইফতি
