নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জিতে ১ ম্যাচ হাতে রেখেই ২-০ তে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। করোনার পরবর্তী সময়ে ইংল্যান্ড সফরে টেস্ট এবং টি টোয়েন্টি খেললেও একদিনের ম্যাচে খেলেনি পাকিস্তান। তাই ঘরের মাঠে খেলা ফেরাতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আয়োজন করেছে পাকিস্তান।
দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের রাওয়াল পিন্ডি ক্রিকেট স্টিডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করে ৪৫.১ ওভারে ২০৬ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। দলের হয়ে ৭০ বলে ১০ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৭৫ রান করেছেন শেন উইলিয়ামসন। ৪৫ বলে ৩৬ রান করেছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ব্রান্ডন টেইলর। এছাড়া ৪৬ বলে ২৫ রান করেছেন ওপেনার ব্রায়ন চেরি।
পাকিস্তানের হয়ে অসাধারন বোলিং করেছেন অলরাউন্ডার ইফতেখার আহমেদ। ১০ ওভার বল করে ২ মিডেনে ৪০ রান দিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়েছেন তিনি। ৬.১ ওভারে ২১ রানে ২ উইকেট নিয়েছেম তরুন পেসার মোহাম্মদ মুসা। ১ উইকেট করে নিয়েছেন হারিস রউফ, ফাহিম আশরাফ এবং ইমাদ ওয়াসিম।
২০৭ রানের টার্গেটে খেলতে নেমে ৩৫.২ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ বলে ৭৭ রান করেছেন বাবর আজম।৭ চার ও ২ ছক্কায় সাজিয়েছেন ইনিংসটি। ৬১ বলে ৪৯ রান করেছেন ওপেনার ইমাম-উল হক। বল হাতে ১০ ওভারে ৪৯ রানে ২ উইকেট নিয়েছেন টেন্ডাই চিসোরো,১ উইকেট করে নিয়েছেন সেন উইলিয়ামসন এবং সিকান্দার রাজা।
সংক্ষিপ্ত স্কোরঃ পাকিস্তান ২০৮/৪(৩৫.২)
ইমাম-উল হক ৪৭(৬১), আবিদ আলী ২২(২৪( বাবর আজম ৭৭(৭৫), হায়দার আলী ২৯(২৪) ইফতেখার আহমেদ ১৬(২৪)
টেন্ডাই চিসোরো ১০-০-৪৯-২, সেন উইলিয়াট্ন ৫-০-৩১-১, সিকান্দার রাজা ৫-১-২৩-১.
জিম্বাবুয়ে ২০৬/১০(৪৫.১)
ব্রায়ন চারি ২৫(৪৬), ব্রান্ডন টেইলর ৩৬(৪৬) উইলিয়ামসন ৭৫(৭০)। ইফতেখার আহমেদ ১০-২-৪০-৫, মোহাম্মদ মুসা ৬.১-১-২১-২, হারিস রউফ ৭-০-৩১-১, ইমাদ ওয়াসিম ৫-০-৪২-১, ফাহিম আশরাফ ৭-১-৩০-১.
ম্যাচ সেরা ইফতেখার আহমেদ।
নিউজক্রিকেট/ রাসেল
