নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের মধ্যে অন্যতম পারভেজ ইমন। বয়সভিত্তিক ক্রিকেটে তার ব্যাটিং নজর কেরেছ বিসিবি নির্বাচকদের। বর্তমানে ইমন আছেন বাংলাদেশ এইচপি দলের সাথে। এইচপি দলের সাথে থেকে ধীরে ধীরে নিজের উন্নতি করে জাতীয় দলে জায়গা করে নিতে চান ইমন।
মিরপুরে টবি রেডফোর্ডের অধীনে ২৬ ক্রিকেটারকে নিয়ে চলছে এইচপি দলের ক্যাম্প। এই ২৬ জনের ১৩ জনই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। পারভেজ ইমনও আছেন এই ক্যাম্পে।সম্প্রতি বিসিবির এক ভিডিও বার্তায় নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন ইমন। তিনি চান ধাপে ধাপে উন্নতি করে জাতীয় দলের জায়গা করে নিতে। জাতীয় দলে খেলার স্বপ্নের কথা স্পষ্ট করেই বলেছেন ইমন।
নিজের পরিকল্পনা নিয়ে ইমন বলেন, ‘উনি ব্যাটিংয়ের কিছু কাজ করছে। সামনে খেলার, এগুলোই অনেক ভালো লাগছে। অবশ্যই স্বপ্ন আছে জাতীয় দলের খেলার। চেষ্টা করছি ধাপে ধাপে উপরে ওঠার। এইচপিতে খেলবো, এরপর ‘এ’ টিম এরপর ধাপে ধাপে ওঠার চেষ্টা করবো।’
এইচপি দলের অনুশীলন নিয়ে ইমন বলেন, ‘অবশ্যই অনেক ভালো লাগছে। অনেক আলাদা। নতুন কোচ আসছে। অনূর্ধ্ব-১৯ থেকে ভিন্ন লাগছে। ভালো ভালো টেকনিক শেখাচ্ছে, যেগুলো আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। ওই টেকনিকগুলো নেয়ার চেষ্টা করছি।’
এইচপি দল হচ্ছে ক্রিকেটারদের গড়ে তোলার প্লাটফর্ম, এইচপি দলে খেলেই জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত হতে হয়, মানিয়ে নেওয়া শিখতে হয় জাতীয় দলের আবহের সাথে, রেডফোর্ড হয়তো ইমনদের সেই দিক্ষাই দিচ্ছেন।
