নিউজ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের গুরুত্বপূর্ণ দু’টি ম্যাচে আজ বিকেলে আবুধাবিতে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও কিংস ইলেভেন পাঞ্জাব। দিনের আরেক খেলায় দুবাইতে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়েলস।
১৩ ম্যাচে ৬ জয়ে পাঁচে পাঞ্জাব ও সমান সংখ্যক ম্যাচে ৫ জয়ে টেবিলের তলানীতে রয়েছে চেন্নাই। প্লে অফে যেতে হলে এই ম্যাচে পাঞ্জাবের জয়ের বিকল্প নেই। অপরদিকে, সমান সংখ্যক ম্যাচে ৬ জয়ে সাতে কলকাতা ও সমান জয়ে ছয়ে অবস্থান করছে রাজস্থান রয়েলস। এই ম্যাচে যেই হারবে বিদায় নিবে এবারের আসর থেকে। অপরদিকে প্লে অফের লড়াইয়ে এগিয়ে থাকতে হলে দু’দলেরই প্রয়োজন বড় জয়।
প্রথম খেলায় একাদশে পরিবর্তন আসতে পারে চেন্নাইয়ে। শেন ওয়াটসনের বদলী খেলতে পারেন ফাফ ডু প্লেসি। অপরদিকে, পাঞ্জাবের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। গ্লেন ম্যাক্সওয়েল ও দীপক হুডার বদলী মায়াঙ্ক আগারওয়াল ও জিমি নিশামের খেলার সম্ভাবনা রয়েছে।
