নিউজ ডেস্ক »
নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমস নিশাম সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য সব ক্রিকেটারদের থেকে সবসময় বেশি সক্রিয় থাকে। গতকাল ব্যাঙ্গালোরের বিপক্ষে হায়দরাবাদের বোলার রশিদ খানের একটি ছবি নিয়ে মজা করে পোস্ট করেছেন নিশাম।
ছবিটিতে ব্যাঙ্গালোরের বিপক্ষে ম্যাচটিতে রশিদের হতাশাজনক একটি ছবি দেখা যায়। সেই ছবিটি টুইটারে পোস্ট করেন নিশাম। রশিদের ছবিটি পোস্ট করে নিশান লেখেন,‘‘যখন আপনার মিসেস টিভির রিমোট খুঁজে খুঁজে পান না তাই আপনাকে দাঁড়াতে বলেন এবং সেখানেও খুঁজে পান না।’’
গতকালের ম্যাচটিতে ৪ ওভার বোলিং করে ২৪ রানের বিনিময়ে ১ উইকেট শিকার করেন রশিদ। মূলত হায়দরাবাদের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করে ব্যাঙ্গালোরকে ১২০ রানে বেধে রাখে। ১২১ রানের জবাবে তার দল সানরাইজ হায়দরাবাদ পেয়েছে ৫ উইকেটের জয়।
ম্যাচটিতে নো-বল নিয়ে বিতর্ক হয়। আপাত দৃষ্টিতে দেখে নো-বল মনে হলেও আম্পায়ার সেটা নো-বল জানাননি। এই বিতর্ক নিয়েও নিশাম টুইটারে পোস্ট দেন। তিনি মজা করে বলেন,”এখন কী মাথার ওপরে গেলে নো-বল হবে?’’

Aa
