লাল সবুজকে স্বপ্ন দেখানো অলরাউন্ডারের জন্মদিন আজ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অপেক্ষাটা অনেক দিনের, গ্রীষ্মের তীব্র বৃষ্টির পরে এক ঝুম বৃষ্টির জন্য প্রকৃতি এবং মানুষ যেমন হাহাকার কর3, তেমনি একজন পেস বোলিং অলরাউন্ডারের জন্য বাংলাদেশ ক্রিকেটের ছিলো তীব্র হাহাকার। ঘূর্ণিঝড়ের আভাস দিয়ে জিয়াউর রহমান, ফরহাদ রেজা, আবুল হাসান রাজুরা এসেছিলেন বাংলাদেশের ক্রিকেটে, তবে মেঘের গর্জনের পরে বৃষ্টি না হওয়ার মতো হারিয়ে গেছেন তারাও । সাইফুদ্দিনের আগমন টাও ঝড়ের আভাস দিয়েই, ফেণী থেকে উঠে আসা এই অলরাউন্ডার নিজের আগমনের বার্তা জানান দিয়েছিলেন ২০১৬ বাংলাদেশের মাটিতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেই। লাল সবুজকে স্বপ্ন দেখানো সাইফুদ্দিন আজ জাতীয় দলের অন্যতম সদস্য। আজ সাইফুদ্দিনের জন্মদিন।

১৯৯৬ সালের ১ নভেম্বর ফেনীতে এক মধ্যবর্তী পরিবারে জন্ম সাইফুদ্দিনের, বাংলাদেশ ক্রিকেট তার পরিচিতি শুরু বয়সভিত্তিক দল থেকেই । অনূর্ধ ১৯ দলে থাকতেই চোখে পড়ে যান নির্বাচকদের। তবে জাতীয় দলে সুযোগ আসছিলো না। সমসাম়িক মিরাজ মোস্তাফিজরা জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে উথলেও জাতীয় দল থেকে ডাক আসছিলো না সাইফুদ্দিনের জন্য। তবে সুযোগ আসলো মাশরাফির টি২০ থেকে অবসরে যাওয়ার সিরিজে। প্রথম ম্যাচেই সুযোগ জুটে গেলো লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর, অভিষেকটা রাঙাতে পারেননি সেভাবে, পরে সাউথ আফ্রিকা সিরিজের প্রথম টি২০ তে দুর্দান্ত বল করলেও ২য় টি২০ তে মিলারের কাছে এক ওভারে পাঁচ ছয খাওয়ার পরে এক প্রকার থমকে গিয়েছিলো সাইফুদ্দিনের ক্যারিয়ার।

সবাই ভাবছিল জিয়া, রেজাদের মতো হয়তো স্বপ্ন ভেঙে হারিয়ে যাচ্ছেন সাইফুদ্দিন, তবে সাইফুদ্দিন তো হারাতে আসেননি, স্বপ্ন ভাঙতে আসেননি। সাইফুদ্দিন এসেছেন নতুন করে স্বপ্ন দেখাতে , স্বপ্ন পূরণ করতে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে ফল হিসেবে আবারো ২০১৮ জিম্বাবুয়ে সিরিজে ডাক পেলেন ফেনীর এই অলরাউন্ডার। এবার হয়তো সাইফ প্রতিজ্ঞা করে নেমেছেন সুযোগ কাজে লাগাতেই হবে।

হ্যা সাইফ সুযোগ কাজে লাগিয়েছেন, প্রথম ম্যাচেই দলের বিপদের মুহূর্তে করেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক , পরের ম্যাচে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা পুরস্কার। ব্যাস মোমেন্টাম নিজের করে নিলেন সাইফুদ্দিন। এখান থেকেই শুরু বাংলাদেশ ক্রিকেটে সাইফুদ্দিনের উত্থান। সেই শুরুর পরে চলছে এখনো। সাইফুদ্দিন নিজেকে রূপান্তরিত করেছেন জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার হিসেবে। নিজের জায়গাটা দলে পাকা করেছেন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে।

প্রত্যাবর্তনের সিরিজের পর থেকে অন্য এক সাইফকে দেখছে বাংলাদেশ ক্রিকেট, ব্যাট কিংবা বল যেখানেই পাচ্ছেন সুযোগ ধারাবাহিকভাবে কাজে লাগাচ্ছেন তিনি।

বিশ্বকাপের মঞ্চে খেলতে গিয়ে নিজেকে আরো একধাপ উপরে তুলেছেন সাইফুদ্দিন। ৭ ম্যাচে ১৩ উইকেট, বাংলাদেশীদের মধ্যে ২য় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। ব্যাট হাতে সুযোগ কম পেলেও যখনই পেয়েছেন ‌লুফে নিয়েছেন।ভারতের বিপক্ষে ৫২, ও সাউথ আফ্রিকার বিপক্ষে ঝড়ো ২৯ , দুটোই খেলেছেন ৯ নাম্বারে ব্যাট করে।বিশ্বকাপের পরে ইঞ্জুরি সাইফকে আবারো পাঠায় ক্রিকেটের বাইরে। ইঞ্জুরি আর মহামারী করোনার পরে প্রেসিডেন্ট কাপে মাঠে ফিরেই হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারি বোলার।

এখন সাইফুদ্দিনের চোখে তাকিয়ে নতুন নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে সাইফুদ্দিন। সাইফুদ্দিন বাংলাদেশ ক্রিকেটের সুভবিষত।সাইফুদ্দিন ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ৪৮ নাম্বারে।এখন পর্যন্ত কোন টেস্ট না খেলা সাইফুদ্দিন ২২ ওয়ানডেতে ১৩ ইনিংস ব্যাটিং করে ৩২ গড়ে করেছেন ২৯০ রান, বেশিরভাগ ম্যাচেই ব্যাট করেছেন ৮/৯ নাম্বারে। ৫.৮৭ ইকোনমিতে বল করে নিয়েছেন ৩২ উইকেট। টি২০ তে ৯ ইনিংস ব্যাট করে রান করেছেন ১০৮, বল হাতে উইকেট ১৪ টি।

লাল সবুজকে স্বপ্ন দেখানো অলরাউন্ডার সাইফুদ্দিনের জন্মদিন আজ, আজ পা দিচ্ছেন ২৪ বছরে। শুভ জন্মদিন সাইফুদ্দিন। বাংলাদেশ ক্রিকেটকে দেখানো স্বপ্ন পূরণ করুন নিজের সেরাটা দিয়ে, লাল সবুজের জার্সি গায়ে দিয়ে লড়ে যান অনেকদিন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »